এফএনএস বিদেশ : ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের ওয়েবসাইটসহ দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি ওয়েবসাইটে আবারও হামলা চালানো হয়েছে। ‘অ্যানোনিমাস সুদান’ নামের একটি হ্যাকার গ্রুপ এই সাইবার হামলার দায় স্বীকার করেছে। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম মিডেল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন গোষ্ঠী দীর্ঘদিন ধরেই ইসরায়েলের অবকাঠামোতে সাইবার হামলা চালিয়ে আসছে। সাইবার হামলায় ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনও জানা যায়নি। তবে মোসাদের গোয়েন্দা তথ্য ফাঁস হয়েছে বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি সংবাদপত্র মা’আরিবের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলোতে সাইবার হামলার শীর্ষে রয়েছে ইসরায়েলি সরকারের গোয়েন্দা সংস্থা মোসাদ ও সরকারি বীমা কোম্পানির ওয়েবসাইট। হ্যাকার গ্রুপটি সাইবার হামলা চালানোর হুমকি দিয়ে জানিয়েছে, এটি একটি বড় হামলার শুরু মাত্র। প্রসঙ্গত, এর আগেও ইসরায়েলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সাইবার হামলা হয়েছে। এর মধ্যে রয়েছে দেশের ব্যাংক, বিদ্যুৎ কোম্পানি, বীমা, পোস্ট অফিস, স্বাস্থ্য, বেন গুরিয়ন বিমানবন্দর ও অধিকৃত অঞ্চলের অন্যান্য সংস্থা।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
