স্টাফ রিপোর্টার : ১৯৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ পাবনা ক্যাম্পের অভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তৌহিদুল মবিন খান এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র্যাব-১২, সিপিসি-২, একটি চৌকষ দল গতকাল বেলা দেড়টার দিকে অভিযান চালায় পাবনা সদরের সীমান্তবর্তী কুষ্টিয়া জেলার কুমারখালী থানার চর সাদিপুর গ্রামের আছামদ্দিন মোড়ের সন্নিকটে। এ সময় সেখান থেকে উল্লেখিত পরিমান ইয়াবাসহ গ্রেফতার করা হয় মাদক ব্যবসায়ী আহাম্মদ আলী (৫০) ও হবিবার ওরফে হাবিব (৪৫) কে। ধৃত আহাম্মদ কুমারখালি থানার চরসাদিপুরের হিবা প্রামানিকের এবং হবিবার ঘোষপুরের মো. রব্বানীর ছেলে। অভিযানে নেতৃতৃ¦দানকারী র্যাবের অফিসাররা জানান, র্যাব-১২ সিরাজগঞ্জের অধিনায়ক মারুফ হোসেন পিপিএম এর নির্দেশে মাদক ও অপরাধ দমনের প্রত্যয় থেকে এ অভিযান পরিচালিত হয় এবং র্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
