স্টাফ রিপোর্টার : মোটর সাইকেল দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের এবারের এসএসসি পরীক্ষার্থী আহাদ খন্দকার অমিত (১৬) গতকাল বিকাল সাড়ে চারটেয় ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…..রাজেউন)। সে পৌর এলাকার কিসমতপ্রতাপুরের বাসিন্দা ও ডেলিভারী হাসপাতালের এ্যাম্বুলেন্স চালক মানিক খন্দকারের ছেলে। মৃত্যুকালে সে পিতা, মাতা, ১ ভাই, ১ বোন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মেধাবী ছাত্র অমিত গত ৩ ফেব্রুয়ারি তার কাছের এক বড় ভাই রুপমকে সাথে নিয়ে মোটর সাইকেলে ঘুরতে বের হলে সদরের মালিগাছায় মজিদপুর গোরস্থানের কাছে একটি বাসের সাথে সংঘর্ষ হয় মোটর সাইকেলের। ঘটনাস্থলেই মারা যায় শহরের দিলালপুর সাহাপাড়ার রুপম। এদিকে আগামীকাল সকাল নয়টায় কিসমতপ্রতাপপুর জামে মসজিদে অমিতের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে নয়টায় পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপরে তাকে দাফন করা হবে আরিফপুর সদর গোরস্থানে। অমিতের জন্য সকলের কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া প্রার্থনা করা হয়েছে। অপরদিকে অমিতের অকাল মৃত্যুতে পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক বিশ^াস রাসেল হোসেন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর শিবজিত নাগ, সহকারী প্রধান শিক্ষক মাহমুদুল হক আলাউদ্দিনসহ শিক্ষক মন্ডলী, পাবনা ডেলিভারী হাসপাতালের মেডিক্যাল অফিসার (ক্লিনিক) ডা. হাসিনা ওয়াহাব, জেলা আইনজীবী সমিতির সাবেক সম্পাদক এড. তৌফিক ইমাম খান, দৈনিক ইছামতির প্রধান প্রতিবেদক ছিফাত রহমান সনম, ১৫ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর শেখ শাহিন, সাবেক পৌর কাউন্সিলর তরিকুল ইসলাম রায়হান প্রমূখ গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
