এফএনএস বিনোদন: ঋতু ঢাকায় হোস্টেলে থেকে পড়াশুনা করে, তার পরিবার থাকে মফস্বলে। ঢাকা থেকে রোজার ঈদের ছুটিতে বাবা-মায়ের কাছে গেছে সে। চাকরির সুবাদে তার বাবা মফস্বলের এই শহরে নতুন বদলি হয়েছে। প্রতিবারের মতো ঢাকায় ঈদ করতে না পেরে ঋতুর এবার খুব মন খারাপ। ঢাকার মতো এখানে সময়টা অতো ভালো কাটবে না, এমনটাই তার ধারণা। এমনই এক চরিত্রে এই ঈদে হাজির হবেন সময়ের অন্যতম জনপ্রিয় মুখ সামিরা খান মাহি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। দুজনকে নিয়ে ‘ঈদ সেলামি’ নামের ঈদের এই বিশেষ নাটকটি নির্মাণ করেছেন রাফাত মজুমদার রিংকু। নাটকটির চিত্রনাট্য লিখেছেন যোবায়েদ আহসান। নাটকটি সম্পর্কে নির্মাতার বক্তব্য এমন, ‘এটি একটি রোমান্টিক হাসির নাটক। একটি বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ের চিন্তা ভাবনা বদলে দেওয়া এক যুবকের গল্প। মফস্বল শহরের কিছু মজার মজার ঘটনা এই নাটকে উঠে এসেছে।’ প্রযোজক এসকে সাহেদ আলী জানান, আসছে ঈদে ‘ঈদ সেলামি’ উন্মুক্ত হবে ইউটিউব চ্যানেলে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
