এফএনএস বিনোদন: আসছে ‘ব্রহ্মাস্ত্র টু’ ও ‘ব্রহ্মাস্ত্র থ্রি’। সুখবরটি ছবির পরিচালক অয়ন মুখার্জি জানিয়েছেন গতকাল মঙ্গলবার সকালে সামাজিক মাধ্যমে। তবে পরবর্তী ছবিগুলিতেও রণবীর-আলিয়া থাকবেন কিনা, তা এখনও জানা যায়নি। আগেই জানা গিয়েছিল পরিচালক অয়ন মুখার্জি ‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ট্রিলজি বানাবেন। প্রথম পর্ব বক্স অফিসে সাড়া ফেলেছে। দর্শকের মনও জয় করেছে। এরপর থেকেই দ্বিতীয় পর্বের আশায় দিন গুনছেন ভক্তরা। সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে অয়ন জানিয়ে দিলেন পরবর্তী দু’টি পর্বের মুক্তির দিনক্ষণ। সামাজিক মাধ্যমে শেয়ার করা বিবৃতিতে অয়ন বলেন, “ব্রহ্মাস্ত্র ট্রিলজি নিয়ে নতুন আপডেট দেওয়ার সময় এসেছে। ছবির প্রথম ভাগ নিয়ে দর্শকদের যে উত্তেজনা দেখেছি, তা দেখে আমি মুগ্ধ। তবে নেতিবাচক প্রতিক্রিয়াও পেয়েছি যা আমায় ভাবিয়েছে। তাই পরবর্তী ভাগ নিয়ে আমি সচেতন।’ অয়ন জানিয়েছেন, ‘ব্রহ্মাস্ত্র’র প্রথম পর্ব নিয়ে দর্শকদের যেভাবে বছরের পর বছর অপেক্ষা করতে হয়েছে, এবার সেরকম হোক তা চাইছেন না তিনি। ‘ব্রহ্মাস্ত্র পার্ট টু: দেব’ এবং ‘ব্রহ্মাস্ত্র পার্ট থ্রি’র শুটিং একসাথেই শুরু করতে চলেছেন তিনি। প্রথম পর্বের চাইতেও আরও বড় পরিসরে তৈরি করা হবে নতুন পর্ব দুটি। জানা গেছে ছবির দ্বিতীয় পর্ব মুক্তি পাবে ২০২৬ সালের ডিসেম্বরে এবং তৃতীয় পর্ব মুক্তি পাবে ২০২৭ সালের ডিসেম্বরে। এবারের পর্বেও আলিয়া, রণবীর থাকছেন কিনা তা জানাননি নির্মাতা। ছবির শুটিং কবে থেকে শুরু হবে সে বিষয়েও মুখ খোলেননি অয়ন। সূত্র: হিন্দুস্তান টাইমস
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
