স্টাফ রিপোর্টার : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে স্বাস্থ্য সেবা প্রচরন সপ্তাহ উদযাপনে উপজেলা পর্যায়ে বীর মুক্তিযোদ্ধাদের স্বাস্থ্য পরীক্ষা করে ব্যবস্থাপত্র অনুযায়ী বিনামূল্যে এক মাসের ওষধ প্রদান করা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোরে এ স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ৫০ জন বীর মুক্তিযোদ্ধাদের স্বাস্থ্য পরীক্ষা করেন ডা. কে এম রাকিব হোসেন। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওমর ফারুক বুলবুল, ডা. আকসার আল মাসুর উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওমর ফারুক বুলবুল জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে স্বাস্থ্য সেবা প্রচরন সপ্তাহ উদযাপনে উপজেলা পর্যায়ের ৫০ জন বীর মুক্তিযোদ্ধাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। সেই সাথে ব্যবস্থাপত্র অনুযায়ী বিনামূল্যে এক মাসের ওষুধ প্রদান করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
