এফএনএস বিনোদন: বাংলা চলচ্চিত্রের তারকা বুবলী ও শাকিব খানের ছেলে শেহজাদ খান বীরের জন্মদিনে একই ফ্রেমে দেখা যায় তাদের। দিনটি উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন মা বুবলী। সঙ্গে বীরের জন্মদিনে তোলা ১৭টি ছবিও শেয়ার করেছেন। তিন পেরিয়ে চার বছরে পা রাখল শেহজাদ খান বীর। ২০২০ সালে ২১ মার্চ অভিনেত্রী বুবলীর কোল আলো করে আসেন বীর। গতকাল বুধবার জন্মদিনে কেক কাটার কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন বুবলী। ক্যাপশনে লিখেন,পরিবারের মূল্যবান মুহূর্ত। এর আগে মঙ্গলবার রাত ১২টার পরে ফেসবুকে তার একমাত্র ছেলে বীরের পুরনো একটি ছবি পোস্ট করে শুভেচ্ছা জানান বুবলী। ছোট ছেলেকে শুভেচ্ছা জানাতে ভুল করেননি বাবা শাকিব খান। যেখানে দেখা যায় নায়িকা বুবলীর কোলে তার একমাত্র ছেলে বীর। একটু পাশেই বেশ হাসিমুখে দেখা যায় শাকিব খানকে। সঙ্গে ছিলেন শাকিবের বাবা-মা। ঢালিউড সুপারস্টার শাকিব খান দুই সন্তানের বাবা। বড় ছেলের নাম আব্রাহাম খান জয় এবং ছোট ছেলের নাম শেহজাদ খান বীর। সন্তানদের মা চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে সেভাবে এখন আর অভিনেতাকে দেখা যায় না। দুই নায়িকার সঙ্গে সম্পর্কের টানাপোড়েন থাকলেও সন্তানদের সঙ্গে প্রায়ই দেখা যায় শাকিবকে। মঙ্গলবার ছিল বীরের জন্মদিন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
