স্টাফ রিপোর্টার : পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজে ২৫ মার্চ গণহত্যা দিবস স্মরণে বীর মুক্তিযোদ্ধাদের সাথে এক আলোচনা সভা গতকাল বেলা এগারোটায় প্রতিষ্ঠানের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি থেকে ২৫ মার্চের কালো রাত্রি সম্পর্কে স্মৃতিচারণ করেন পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম। অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শাহনেওয়াজ সালাম বক্তব্য দেনঅ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিত প্রফেসর শিবজিত কুমার নাগ। প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন তোমরা যদি সঠিকভাবে পড়াশোনা করে ভালো মানুষ হতে পারো তবেই শহীদদের আত্মা শান্তি পাবে। মহান মুক্তিযুদ্ধের স্বপ্ন ছিলো ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা। আগামী দিনে তোমাদের সকলকে দেশের দায়িত্ব নিতে হবে। মানুষের খেদমতে কাজে লাগতে হবে। দেশপ্রেমে নিজেদেরকে উদ্বুদ্ করতে হবে। আগামী দিনে তোমরাই দেশের নেতৃত্ব দেবে, ফলে তোমাদের নিজেদেরকে দক্ষ করে গড়ে তুলতে হবে। আলোচনা শেষে প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মাহমুদুল হক আগামী ২৫ এবং ২৬ মার্চ উপলক্ষে আয়োজিত সকল প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বত:স্ফুর্ত অংশগ্রহণের আহ্বান জানান।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
