ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর উপজেলায় তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান গতকাল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোছা. শিরিন সুলতানার সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান বীল মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, ভাইস চেয়ারম্যান নাছরিন পারভীন মুক্তি, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. গোপেষ চন্দ্র সরকার, কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী গোলজার হোসেন, হাসান আলী বিএসসি, তাসলিমা করিম। স্বাগত বক্তব্য দেন কৃষিকর্মকর্তা কৃষিবিদ আল ইমরান। অনুষ্ঠানটি সঞ্চালন করেন সমাজ সেবা অফিসার এমামুল হক। অনুষ্ঠান শেষে স্টল মালিক এবং কৃষকদের মধ্যে পুরস্কৃত বিতরণ করা হয়। নার্সারী প্রদর্শনে প্রথম হয়েছে রফিকুল ইসলাম মোল্লা এর সাদনান নার্সারী। ইউএনও মোছা. শিরিন সুলতানা বলেন, কৃষকদেরকে সমবায় ভিত্তিতে জমিচাষ, রোপন এবং বপন করতে হবে। যাতে করে উন্নত প্রযুক্তির মাধ্যমে জমিগুলো চাষ করে অল্প খরচে অধিক ফসল উৎপাদন করা যায়। ছোট ছোট জমিতে আইল থাকায় এসব উন্নতি প্রযুক্তির মেশিনগুলো ব্যবহারে সমস্যা হয়। তাই তিনি সমবায় ভিত্তিতে কৃষকদের চাষাবাদ করার জন্য আহ্বান জানান।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
