ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বনওয়ারীনগর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ ও এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান গত ১৮ মার্চ সকালে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের সভাপতি মোছা. শিরিন সুলতানা। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক গোলাম হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম কুদ্দুস, মহিলা ভাইস চেয়ারম্যান নাছরিন পারভীন মুক্তি, ওসি মিজানুর রহমান বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য চাঁদ আলী, বর্তমান সদস্য হাফিজুর রহমান প্রমুখ। বিদ্যালয়ের সার্বিক অবস্থা তুলে ধরেন প্রধান শিক্ষক আলমগীর হোসেন। অনুষ্ঠানে দুই শতাধিক মা উপস্থিত ছিলেন। বক্তারা মেয়েদের প্রতি মাকে যত্মবান হওয়ার জন্য আহ্বান জানান। অনেকে অভিযোগ করেন বালিকা বিদ্যালয়ের মেয়েরা ক্লাস শুরু হওয়ার ২/১ ঘন্টা আগেই বাড়ি থেকে চলে আসেন, এব্যাপারে মায়েদের সজাগ করেন। সভাপতি তার বক্তব্যে বলেন এস.এস.সি পরীক্ষা সম্পূর্ণ নকল মুক্ত পরীক্ষা হবে এ ব্যাপারে কোন ছার দেওয়া হবে না। ছাত্রীদেরকে লেখাপড়ায় আন্তরিক হওয়ার জন্য তিনি আহ্বান জানান।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
