নিজস্ব প্রতিনিধি : সম্প্রতি অনন্য সমাজ কল্যাণ সংস্থাকে ঘিরে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত খবরের প্রেক্ষিতে গতকাল দুপুরে প্রতিষ্ঠানটির কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। তারা জানান, গত ১৭ মার্চ একটি বেসরকারি টেলিভিশনে অনন্যকে ঘিরে একটি প্রতিবেদন সম্প্রচার হয়েছে, যা দেখে তারা অত্যন্ত ব্যথিত হয়েছেন। তারা বলেন, যাদের বক্তব্য প্রচার করা হয়েছে তারা সকলেই সংস্থা থেকে দুর্নীতির কারনে বরখাস্তকৃত ও বর্তমানে তাদের বিরুদ্ধে সংস্থা দ্বারা মামলা পরিচালিত আছে। এছাড়াও মাহফুজ আলী কাদেরী দীর্ঘদিন অনন্য এর দায়িত্বে না থাকার পরও তার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। যে সংস্থার কোনো দায়িত্বে নেই, সে কিভাবে টাকা আত্মসাৎ করলো এই প্রশ্নও রাখা হয় সাংবাদিক সম্মেলনে। প্রকৃত তথ্য হলো বিপুল পরিমান টাকা আত্মসাৎ করে দুর্নীতির দায়ে সংস্থা থেকে বরখাস্তকৃতরা নিজেদের দুর্নীতিকে ও দোষকে আড়াল করতেই গণমাধ্যমকে ভুল বুঝিয়ে মিথ্যাচার করেছে বলে সাংবাদিক সম্মেলনে জানানো হয়। একইসাথে সাংবাদিক সম্মেলনে বলা হয়, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার অংশীদার হিসেবে অনন্য কাজ করতে আগ্রহী। সাংবাদিক সম্মেলনে অনন্য এর বর্তমান নির্বাহী পরিচালক বরনা খাতুন উপস্থিত থাকলেও সাংবাদিকদের কাছে দেওয়া লিখিত বক্তব্যে তিনি স্বাক্ষর করেননি। সাংবাদিকদের কাছে দেওয়া হয়েছে তার পক্ষে সংস্থার সহকারী পরিচালক সেলিম আহমেদের স্বাক্ষর করা লিখিত বক্তব্য। সাংবাদিক সম্মেলনে বক্তব্য দেন অনন্য এর নির্বাহী পরিচালক বরনা খাতুন। এ সময় সংস্থার ভাইস চেয়ারম্যান মো. বদরুজ্জামান মিয়া, সহকারী পরিচালক সেলিম আহমেদ, সিনিয়র প্রোগ্রাম অফিসার পলাশ চন্দ্র পাল, সিনিয়র প্রোগ্রাম অফিসার (আইটি হেড) সজীবুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
