স্টাফ রিপোর্টার : ৩ লাখ শলাকা নকল ব্রান্ডরোলযুক্ত বিড়িসহ ১ জনকে গ্রেফতার করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র্যাব-১২, সিরাজগঞ্জ এর নির্দেশনায় গতকাল দুপুরে স্কোয়াড্রন লীডার তৌহিদুল মবিন খান এবং সিনিয়র এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পাবনার ঈশ^রদী থানার পাকশী লালন শাহ ব্রীজের পূর্ব পাশে গোল চত্তরের কাছে াভিযান চালায়। সেখান থেকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মাদারপুর গ্রামের সাদিকুল ইসলামের ছেলে মোঃ রাব্বি (১৯) কে ৩ লাখ শলাকা নকল ব্রান্ডরোলযুক্ত বিড়িসহ গ্রেফতার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বাজারজাত করে সরকারের বিপুল পরিমান রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করত জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে ঈশ^রদী থানায় হস্তান্তর করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
