নিজস্ব প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিক ও জাতীয় শিশু দিবস উপলক্ষে পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজে গতকাল শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর রচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর শিবজিত কুমার নাগ। পুরস্কার বিতরণ শেষে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবেশনায় নৃত্য, গান ও আবৃত্তিসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। এছাড়াও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের স্মরণে এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
