এফএনএস বিনোদন: লিভিশনে দেখানোর পর শুক্রবার দেশের সাতটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘রেডিও’ সিনেমা। মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে তাকে উৎসর্গ করেই গতকাল শুক্রবার সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিনেমাটির পরিচালক অনন্য মামুন। ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই ঐতিহাসিক ভাষণকে ঘিরেই সাজানো হয়েছে ‘রেডিও’ সিনেমার গল্প। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ, জাকিয়া বারী মম, এলিনা শাম্মী, লুৎফর রহমান জর্জ, নাদের চৌধুরী, প্রাণ রায় প্রমুখ। এটি প্রযোজনা করেছে তরঙ্গ প্রোডাকশন। যেসব সিনেমা হলে চলছে ‘রেডিও’ স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), লায়ন সিনেমাস (পুরান ঢাকা), উলকা (গাজীপুর), রুটস সিনেক্লাব (সিরাজগঞ্জ), মধুবন (বগুড়া) ও সিলভার স্ক্রিন (চট্টগ্রাম)।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
