এফএনএস বিনোদন: একটি স্টেজ শোতে পারফর্ম করতে গিয়ে বিপাকে পড়েছেন চিত্রনায়ক নিরব হোসেন ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। নাচার সময় অপুকে কোলে তুলতে গিয়ে পড়ে যান নিরব। সেই ভিডিও এখন ভাইরাল অন্তর্জালে। যদিও নায়ক-নায়িকা এই ভিডিও না ছাড়ার অনুরোধ জানিয়েছিলেন উপস্থিত দর্শকদের। এ প্রসঙ্গে নিরব গণমাধ্যমকে বলেছেন, অনেকেই মনে করছেন অপুর ওজন বেশি, তাকে কোলে তুলতে গিয়ে পড়ে গিয়েছি। কিন্তু আসলে তা নয়। অপুর ওজনে সমস্যা ছিল না, সমস্যা ছিল স্টেজে। স্টেজটির দৈর্ঘ্য ছিল স্বল্প। আটজন নৃত্যশিল্পী সহ আমরা দুজন স্টেজে ছিলাম। অপু যে ড্রেস পরে ছিল সেই ড্রেসের নিচের অংশ ছিল সিনথেটিক ফেব্রিক্স। নাচের মধ্যে তাকে তুলতে গিয়ে আমি পা স্লিপ করে পড়ে গিয়েছিলাম। এটা নিছক দুর্ঘটনা মাত্র। অপু বিশ্বাস ও নিরব জুটি বেঁধে বছর দুয়েক আগে ‘ছায়াবৃক্ষ’ সিনেমায় কাজ করেছেন। মুক্তির অপেক্ষায় আছে সিনেমাটি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
