নিজস্ব প্রতিনিধি : আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল রোববার বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাবেক অভিভাবক সদস্যদের ক্রেষ্ট ও আমন্ত্রিত অতিথিদের সম্মাননা উপহার প্রদান এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে হামদ-নাত, গজল ও কুরআন তেলওয়াত প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক সহ সভাপতি মরহুমা তাহসিনা রশিদের পক্ষে তার মেয়ে কেয়া আক্তার মরণোত্তর সম্মাননা ক্রেষ্ট গ্রহন করেন। এসময় শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরন ও গরিব মেধাবী ১৯ জন শিক্ষার্থীকে বিশেষ আর্থিক অনুদান দেয়া হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোশারফ হোসেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এস মুস্তাকিম সবুজের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ^াস, প্রাক্তন প্রধান শিক্ষক আমানুল্লাহ খান, প্রধান শিক্ষক ওয়াহিদুর রহমান ও ধর্ম শিক্ষক আব্দুল হামিদ খান। শুভেচ্ছা বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক উম্মে সালমা কোহিনুর। জ্যেষ্ঠ সহকারি শিক্ষক কে এম শুকুর আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য শাহজালাল বাদশা, সহকারী শিক্ষক আফরোজা খাতুন, কেএম আবুল হোসেন, হুমায়ন কবির, মিজানুর রহমান, মেরিনা আক্তার, দেলোয়ার হোসেন, আফতাব উদ্দিন, আল আমিন খান, সাইমা ইয়াসমিন, শামীমা আক্তার, নার্গিস আরা, মৌসুমী খানম, মোফাজ্জল হোসেন, রফিকুল ইসলাম, সংবাদকর্মী খালেদ আহমেদসহ অভিভাবকবৃন্দ । মিলাদ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন পাবনা আলিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মির্জা আশরাফুল ইসলাম, দোয়া শেষে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
