নিজস্ব প্রতিনিধি : আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বীনা রানী ঘোষ ও এসএসসি-২৩ ছাত্রীদের বিদায় অনুষ্ঠান গতকাল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মর্জিনা লতিফ ট্রাষ্টের মহাসচিব বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ আব্দুল লতিফ বিশ^াস। শুভেচ্ছা স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াহিদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আমানুল্লাহ খান ও সহকারী প্রধান শিক্ষক উম্মে সালমা কোহিনুর। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এস মুস্তাকিম সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী শিক্ষক অঞ্জনা দত্ত ও শিক্ষার্থীদের মধ্য থেকে ১০ম বিজ্ঞান শ্রেনীর ছাত্রী রাইসা ইসলাম রাফি। এসএসসি বিদায়ী শিক্ষার্থীদের মাণপত্র পাঠ করে দশম বিজ্ঞান শ্রেণীর ফারজিনা মৌ এবং বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে তা গ্রহন করে মাইশা মমতাজ মিশু। বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে বীনা রাণীকে মাণপত্র পাঠ করে শোনান সিনিয়র শিক্ষক আফরোজা খাতুন ও শিক্ষার্থীদের পক্ষে ১০ শ্রেণীর বিজ্ঞান বিভাগের রাইসা ইসলাম। এর আগে গার্লস গাইডের মেয়েরা অতিথিদের ফুল দিয়ে বরন করে নেয়। বিদ্যালয়ে প্রতিবছর হামিদা বানু স্মৃতি ফান্ড থেকে ১০ম শ্রেণীর বিজ্ঞান, মানবিক ও ব্যবসায়িক বিভাগের ফাষ্ট গার্লকে ২ হাজার ৪ শ টাকা বৃত্তি প্রদান করা হয়। এবছর ১০ম শ্রেণীর বিজ্ঞান বিভাগের মুশফিকা বিনতে জামিল, মানবিক সাদিয়া আফরিন উপমা ও ব্যাবসায় শিক্ষা সাইমা আক্তারের হাতে বৃত্তির টাকা তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। উল্লে-খ্য গোল্ড মেডেলিস্ট পুলিশ সুপার কাজী নইমুদ্দিন এর স্ত্রী হামিদা বানুর নামানুসারে প্রতি বছর ৩ জন এসএসসি পরীক্ষার্থীর মাঝে এ বৃত্তি প্রদান করা হয়। বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারি শিক্ষক কে এম শুকুর আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে দাতা সদস্য ফরিদুল ইসলাম ডালু, ধর্ম শিক্ষক আব্দুল হামিদ খান, সহকারী শিক্ষক আফরোজা খাতুন, কেএম আবুল হোসেন, হুমায়ন কবির, মিজানুর রহমান, মেরিনা আক্তার, দেলোয়ার হোসেন, আফতাব উদ্দিন, আল আমিন খান, সাইমা ইয়াসমিন, শামীমা আক্তার, নার্গিস আরা, মৌসুমী খানম, মোফাজ্জল হোসেন, রফিকুল ইসলাম, সংবাদকর্মী খালেদ আহমেদ প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন দশম শ্রেনীর ছাত্রী সুরাইয়া খাতুন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
