স্টাফ রিপোর্টার : চাটমোহরে উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগ সহযোগী সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজনে উদযাপিত হয়েছে ঐতিহাসিক ৭ মার্চ। মঙ্গলবার (৭ মার্চ) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিনটি পালন করা হয়। চাটমোহর উপজেলা প্রশাসন ৭ মার্চ উপলক্ষে দু’দিনের কর্মসূচি গ্রহণ করে। এ উপলক্ষে সোমবার দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার বিষয় ছিল বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, চিত্রাংকন, সঙ্গীত, কুইজ, নৃত্য, আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা। সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মমতাজ মহল। এসকল প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। কর্মসূচির দ্বিতীয় দিন ৭ মার্চ সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পস্তবক অর্পন করা হয়। উপজেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান আব্দুল হামিদ মাস্টারসহ অন্যরা, উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী কর্মকর্তা মোছাঃ মমতাজ মহলসহ সরকারি কর্মকর্তাবৃন্দ পুষ্পস্তবক অর্পন করেন। পরে ছিল আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও মোছাঃ মমতাজ মহল। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হামিদ মাস্টার। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতিরজনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের মুরালে পুষ্পস্তবক অর্পণ করেন চাটমোহর থানা পুলিশের পক্ষে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পক্ষে জেনারেল ম্যানেজার মোঃ আকমল হোসেন, চাটমোহর পৌরসভার পক্ষে কাউন্সিলর কামরুল হাসান মিন্টু, সহকারী প্রকৌশলী রাফিউল বারী, নিরাপদ খাদ্য পরিদর্শক আবুল কালাম আজাদ দুলালসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী। বাংলাদেশ আওয়ামী লীগ চাটমোহর উপজেলা শাখার উদ্যোগে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। ছিল আলোচনা সভা ও দোয়া মাহফিল। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন দলীয় নেতৃবৃন্দ। দলীয় কার্যালয়ে ছিল ৭ই মার্চের ভাষন প্রচার। এছাড়া চাটমোহর সরকারি কলেজ, মহিলা ডিগ্রী কলেজ, ছাইকোলা ডিগ্রী কলেজ, চাটমোহর সরকারি রাজা চন্দ্র নাথ ও বাবু শুম্ভু নাথ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, চাটমোহর বালিকা উচ্চ বিদ্যালয়, অরবিটল লিংক স্কুল এন্ড কলেজ, চাটমোহর টেকনিক্যাল এন্ড বিএমআই, বয়েন উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়, এম এ সামাদ টেকনিক্যাল এন্ড বিএমআই, হরিপুর দূর্গাদাস স্কুল এন্ড কলেজ, হরিপুর বালিকা বিদ্যালয়, হান্ডিয়াল উচ্চ বিদ্যালয়সহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
