স্টাফ রিপোর্টার : ৭ টি চোরাই মোটর সাইকেলসহ চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার আকবর আলী মুনসীর নির্দেশনায় পাবনা জেলাকে অপরাধ মুক্ত করার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম (অর্থ ও প্রশাসন) এর তত্ত্বাবধায়নে এবং ডিবির ওসি এমরান মাহমুদ তুহিনের নেতৃত্বে ৬ মার্চ রাতে ও ৭ মার্চ ভোরে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) তানভীর রহমানসহ এসআই(নিরস্ত্র) সাগর কুমার সাহা, এএসআই (নিরস্ত্র) ইকবাল কবিরসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় জেলার সদর থানা, আতাইকুলা থানা, সুজানগর থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার ও মোটর সাইকেল উদ্ধার করেন। গ্রেফতারকৃতরা হলো সুজানগর থানার মানিকদিয়ার গ্রামের গফুর শেখের ছেলে মনিরুল শেখ মনির (২০), আতাইকুলার শ্রীকোল চরপাড়ার মুছা মন্ডলের ছেলে শাহিন আলম সুজন (২৫) ও আতাইকুলার কৈজুরী শ্রীপুরের মকবুল প্রামানিকের ছেলে মুরাদ প্রামানিক (৪৫)। ধৃত আসামী মনির এবং আসামী সুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা মোটরসাইকেল এর লক ভাঙ্গার অভিনব কৌশল গুগোল/ইন্টারনেট হতে শিখেছে। যেখানে মাত্র ১/২ মিনিটের মধ্যে একটি মোটরসাইকেল এর লক খুলে চুরি করা সম্ভব। চুরি করার সময় ঘটনাস্থলে তারা তিনজন অবস্থান করে তাদের মধ্যে একজন মালিকের গতিবিধি লক্ষ্য করে অপর একজন মোটরসাইকেলের লক ভাঙ্গে এবং ফাইনালি একজন মোটরসাইকেল চালিয়ে সোজা আতাইকুলা থানাধীন শ্রীকোল বাজারে অবস্থিত মেকার সুজন এর গ্যারেজে নিয়ে যায়। সেখান থেকে চোরাইকৃত মোটরসাইকেল গুলোর লকসেট, কালার পরিবর্তন করে গ্রাহকের কাছে ৪০-৬০ হাজার টাকায় বিক্রি করে। এই গ্রুপ সাধারনত: পালসার মোটরসাইকেল চুরি করে থাকে।
উদ্ধারকৃত মোটরসাইকেল এর বর্ণনাঃ ৪ টি লাল কালো রংয়ের বাজাজ পালসার ১৫০ সিসি মোটরসাইকেল,
১ টি লাল কালো রংয়ের ডাবল ডিস্ক বাজাজ পালসার ১৫০ সিসি মোটরসাইকেল, ১ টি লাল কালো রংয়ের ডিসকাভার ১১০ সিসি মোটরসাইকেল এবং ১ টি লাল কালো রংয়ের টিভিএস মেট্রো ১০০সিসি মোটরসাইকেল।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
