এফএনএস বিনোদন: যুক্তরাষ্ট্রের লস এন্জেলেসের মেজর রাস্তা দীর্ঘ ৫ঘন্টা বন্ধ রেখে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজন হয় ‘স্বাধীনতা দিবস প্যারেড শো’। ২০০৭ সাল থেকে এই আয়োজন হয়ে আসছে। ব্যতিক্রম হচ্ছে না এ বছরও। সেখানকার প্রবাসী বাংলাদেশীদের সংগঠন বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব বাংলাদেশে (বাফলা) র উদ্যোগে দুই দিনব্যাপী এবারও হবে এই স্বাধীনতা উদযাপন। আগামী ৬ এবং ৭ মে লস এঞ্জেলসের বাংলাদেশী অধ্যুষিত লিটল বাংলাদেশ এলাকা বসবে এই আয়োজন। যেখানে হাজার হাজার প্রবাসী বাংলাদেশিরা লস এঞ্জেলসের রাজপথে নামবেন রঙ-বেরঙের পোশাক আর লাল-সবুজের পতাকা হাতে নিয়ে। অংশ নেবেন বিদেশীরাও। এই আয়োজনে অংশ নিতেই বাংলাদেশ থেকে উড়ে যাচ্ছে একঝাঁক তারকাশিল্পী। এরমধ্যে রয়েছেন অভিনেতা মীর সাব্বির,চিত্রনায়িকা অপু বিশ্বাস. গীতিকার জুলফিকার রাসেল, অভিনেতা মাজনুন মিজান, অভিনেত্রী আহম্মেদ,কণ্ঠশিল্পী রেশমী মৃর্জা ও টিনা রাসেল, মাহফুজা মম, ডালিম, কুমার বড়ুয়ায়াসহ অনেকেই। আয়োজনটি উপস্থাপন করতে যাচ্ছেন চলচ্চিত্র পরিচালক ও সঞ্চলক দেবাশীষ বিশ্বাস। প্যারেড শোতে বাংলাদেশের তারকাদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন আয়োজক প্রতিষ্ঠান বাফলার প্রেসিডেন্ট লে: জিয়া শাওন ও কালচারাল সম্পাদক খান মোহাম্মদ আলী। লে: জিয়া বলেন, বাফলা পক্ষে ২০০৭ সাল থেকে এই আয়োজন করে আসছি। প্রতি বছরই বাংলাদেশ থেকে সেলেব্রিটি তারকারা এতে অংশ নেন। প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে তারাও লস এঞ্জেলসের রাস্তায় আনন্দে মাতেন। এবারও একঝাঁক তারকার উপস্থিতি থাকবে। এতে বিশেষ অতিথি হাজির থাকবেন লস এন্জেলেসর মেয়র কেরেন ব্যাস এবং বিশেষ অথিতি হিসেবে আরও থাকবেন লস এন্জেলেস বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল সামিয়া আন্জুম। ২ দিনব্যাপী এই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশী ছাড়াও মার্কিন প্রশাসনের কর্তাব্যক্তিসহ ভিন্ন দেশী প্রবাসীরাও অংশ নেবেন। সকল অনুষ্ঠান সবার জন্য জন্য উন্মুক্ত থাকবে। অনুষ্ঠানের পাশাপাশি থাকবে বিভিন্ন প্রকার বাংলাদেশি পণ্য, বই ও মুখরোচক খাবারের স্টল। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি থাকবে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রকাশিত হবে বাফলা’র বার্ষিক ম্যাগাজিন ’অপরাজেয়’। থাকছে নাগরিক সচেতনতা ও শিক্ষামূলক সেমিনার ইত্যাদি। স্বাধীনতা দিবসের এই ফেস্টিভ্যালে দেশীয় হস্তশিল্প, বই, খেলনা, দেশি মুখরোচক খাবার, গহনা, আবাসন ও বিনিয়োগ প্রকল্পসহ রকমারী ধরনের ও পণ্যের স্টল থাকবে। এই জমকালো আয়োজন সকলের জন্য উন্মুক্ত বলে জানান বাফলার কালচারার সম্পাদক খান মোহাম্মদ আলী।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
