বিশেষ প্রতিনিধি: জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু বলেছেন, এক সময় পাবনা জেলা নকশাল, চরমপন্থী, মুক্তিযুদ্ধের সময় বীর মুক্তিযোদ্ধাদের হত্যাকারী ও মা বোনের ইজ্জত লুণ্ঠনকারী রাজাকার-আল বদরের আস্তানা, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের জায়গা হিসেবে পরিচিত ছিল। সকল কালিমা দূর করে পাবনাবাসীকে নতুন চেতনায় ও নতুন ভাবনায় উদ্বুদ্ধ হওয়ার সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল গাজিপুরের উম্মুক্ত বিশ^বিদ্যালয়ে উত্তরাস্থ পাবনা সোসাইটি, ঢাকা এর ৫ম বার্ষিক বনভোজন ২০২৩ উপলক্ষ্যে ‘এক পাবনা, এক ভাবনা’ প্রতিপাদ্যে আয়োজিত ‘সুধী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানে পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। ডেপুটি স্পীকার বলেন, অতীতে পাবনার যে পরিচয় ছিল, সেসব ভুলে প্রতিটি ক্ষেত্রে পাবনাবাসীকে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে। এখন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি পাবনা জেলার সন্তান। তাঁর সম্মান রক্ষার্থে এবং প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে পাবনাবাসীকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। আমরা পাবনাবাসী আর কখনোই নকশাল, উগ্রপন্থী ও জঙ্গি তৈরির কারখানার সাথে যুক্ত হব না এবং কাউকে হতেও দেব না এই অঙ্গিকার নিয়ে এগিয়ে যেতে হবে। উত্তরা পাবনা সোসাইটি, ঢাকা এর সভাপতি ড. আমিন উদ্দিন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
