এফএনএস স্পোর্টস: ইংল্যান্ডের বিপক্ষে নিয়মিত ওয়ানডে, টেস্ট খেলা হলেও এখন পর্যন্ত টি-টোয়েন্টি সিরিজ খেলা হয়নি বাংলাদেশের। এবারই প্রথম তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের মধ্য দিয়ে সেই অতৃপ্তি ঘুচতে যাচ্ছে। শুধু একবার ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে সংক্ষিপ্ত ফরম্যাটের এই ক্রিকেটে দুই দল মুখোমুখি হয়েছিল। ওই ম্যাচে ৮ উইকেটের বড় ব্যবধানে জিতেছিল ইংলিশরা। প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামা বাংলাদেশ কি পারবে এই ফরম্যাটে জিততে? এমন প্রশ্নে কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানিয়ে গেলেন, তিনি জাদুকর নন যে পরিস্থিতি মুহূর্তেই বদলে ফেলবেন!
টেস্ট ও ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে জয় পেলেও টি-টোয়েন্টিতে জয়হীন বাংলাদেশ। যদিও এই ফরম্যাটে মাত্র একটি ম্যাচ খেলা হয়েছে। প্রথম ম্যাচটি অবশ্য বাংলাদেশ ভুলে যেতে চাইবে। ২০২১ বিশ্বকাপে আবুধাবিতে অনুষ্ঠিত বিশ্বকাপে আগে ব্যাট করে মাত্র ১২৪ রান করেছিল বাংলাদেশ। সহজ সেই লক্ষ্য ৩৫ বল হাতে রেখে মাত্র ২ উইকেট হারিয়েই ইংল্যান্ড ছুঁয়ে ফেলেছিল। ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে পরাজয়ের পর এই ফরম্যাটে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় সম্ভব কিনা এমন প্রশ্নে বাংলাদেশের প্রধান কোচ হাথুরুসিংহে বলেছেন, ‘আমি জাদুকর নই। ভবিষ্যতের চিত্র তুলে ধরার মতোও কেউ নই। তবে আমরা জেতার জন্য চেষ্টা করবো।’ টি-টোয়েন্টিতে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে হতাশ হওয়ার যথেষ্ট কারণ আছে। এখন পর্যন্ত ১৪৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে বাংলাদেশ মাত্র ৪৯টিতে জয় পেয়েছে। হার ৯২টিতেই। ৩টিতে ফল হয়নি। এই অবস্থায় ইংল্যান্ডের বিপক্ষে জয়ের আশা করাও কঠিন। হাথুরুসিংহে তাকিয়ে আছেন ক্রিকেটারদের পারফরম্যান্সের দিকে, ‘আমি সবার পারফরম্যান্সের দিকে তাকিয়ে আছি। আশা করি, খেলোয়াড়রা প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করবে। ঠিক যে কারণে তারা সুযোগ পেয়েছে, অবশ্যই সেটি প্রমাণ করতে আন্তর্জাতিক লেভেলে বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে খেলতে তারা প্রস্তুত। বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে টি-টোয়েন্টিতে আমাদের দক্ষতা দেখার ভালো সুযোগ এটি।’ এক বছর পর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে হচ্ছে। আগামী বছর মার্কিন যুক্তরাষ্ট্রে ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাতে প্রস্তুতি নেওয়া কতটা কঠিন এমন প্রশ্নে লঙ্কান এই কোচের জবাব, ‘আমার মনে হয় না খুব কঠিন। আমাদের এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে। আমরা জানি কোথায় বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। ওয়েস্ট ইন্ডিজ সফর করেছি। ওখানকার কন্ডিশন সম্পর্কে আমরা বেশ ভালো করেই জানি। আমাদের সঠিক সমন্বয় খুঁজে বের করতে হবে। এই প্রক্রিয়ার জন্য অনেক খেলোয়াড়কে দেখার সুযোগ আছে।’
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
