এফএনএস বিনোদন: ফেসিয়াল প্যারালাইসিসে আক্রান্ত ‘কুঁড়েঘর’ গানের দলের তরুণ গায়ক তাশরিফ খান। এর ফলে তার মুখের এক পাশে বাঁকা হয়ে গেছে। গায়ক নিজেই গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন। বিষয়টি নিয়ে তাশরিফ বলেন, ‘ডাক্তার এখনও নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না। অন্তত একমাস চিকিৎসার পর বলা যাবে। আপাতত মাস দুয়েক আমাকে পূর্ণাঙ্গ বিশ্রামে থাকতে বলা হয়েছে। ফলে ঈদের আগে কোনো গানের কাজই করতে পারবো না।’ অসুস্থতার বর্ণনা দিয়ে তাসরিফ বলেন, ‘মুখের একপাশ কিছুটা বেঁকে গেছে। তিন দিন আগেই বিষয়টা খেয়াল করি। যদিও সামনে থেকে সহজে এটা বোঝা যায় না। কিন্তু কথা বলার সময় বোঝা যায়। ডাক্তার জানিয়েছেন, এই রোগে আক্রান্ত বেশিরভাগ মানুষই পুরোপুরি সুস্থ হয়ে যায়। অল্প কিছু মানুষকে রোগটা বয়ে বেড়াতে হয়। এখন দেখা যাক কী হয়। আপাতত ফিজিওথেরাপি নিতে হবে আর কিছু ওষুধ চলবে।’
এদিকে অসুস্থতায় গানবাজনায় বিরতি হলেও একেবারে বসে থাকার অবকাশ নেই তাসরিফের। কারণ, তিনি মানবিক কিছু কাজও করেন। জানালেন, ভোলার এক ক্যানসার রোগীর চিকিৎসার জন্য তহবিল সংগ্রহের কথা দিয়েছিলেন। সেই কাজে শিগগিরই ভোলায় যেতে হবে তাকে। তাশরিফ বলেন ‘ওই মানুষটা তো আমার চেয়েও অসুস্থ। তাই যেহেতু কথা দিয়েছি, তার চিকিৎসার জন্য অর্থ জোগাড়ের কাজটা করবো।’ গেলো বছর সিলেট-সুনামগঞ্জ অঞ্চলে বন্যার সময়ে ত্রাণ সহায়তায় কোটি টাকার তহবিল সংগ্রহ করে ব্যাপক আলোচিত হয়েছেন এই গায়ক।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
