বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক, জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্ক, ও বাংলাদেশ মহিলা পরিষদ পাবনার আয়োজন ও সহযোগিতায় এবং মানবাধিকার সংষ্কৃতি ফাউন্ডেশন ও পিসিডির সহযোগিতায় গতকাল সকাল ৯টায় পাবনা পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণ থেকে বিশাল র্যালী বের হয়ে পুলিশ লাইনে যেয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি। সভাপতিত্ব করেন পুলিশ সুপার আকবর আলী মুন্সী। বক্তব্য দেন নেটওয়ার্ক কো-কনভেনর কামরুন্নাহার জলি, নেটওয়ার্ক সদস্য আব্দুস সামাদ, হেনা গোস্বামী ও পুলিশ উইম্যান নেটওয়ার্ক সদস্য প্রমুখ। র্যালীতে অংশ গ্রহণ করেন, নেটওয়ার্ক সদস নাসরিন, মনোয়ারা, মালা সরকার, হেনা গোস্বামী, কামরুন্নাহার জলি, সাইফুর রহমান, খলিলুর রহমান, হেলেনা খাতুন, দেলোয়ার হোসেন, লুৎফর রহমান। অন্যান্য এনজিও প্রতিনিধির মধ্যে হানিফ, খলিল, আলেয়া, সুইটি পারভীন, লুৎফর, তানজিলা, মাহি রহমান, বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক, এবং মহিলা পরিষদের সদস্য বৃন্দ প্রমুখ। নেটওয়ার্ক সেক্রেটারী আব্দুর রব মন্টু র্যালী পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন। (প্রেসবিজ্ঞপ্তি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
