স্টাফ রিপোর্টার : ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে পাবনার চাটমোহর উপজেলা প্রশাসন দু’দিনব্যাপী কর্মসূচি পালন করছে। এ উপলক্ষে সোমবার দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার বিষয় ছিল বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, চিত্রাংকন, সঙ্গীত, কুইজ, নৃত্য, আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা। সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মমতাজ মহল। এ সময় উপজেলা শিক্ষা অফিসার খন্দকার মাহবুবুর রহমান, একাডেমিক সুপারভাইজার গোলাম মোস্তফা, সহকারী শিক্ষা অফিসার মো. আনোয়ার হোসেন, প্রেসক্লাবের আহ্বায়ক রকিবুর রহমান টুকুন, সাংবাদিক হেলালুর রহমান জুয়েল, সহকারী প্রোগ্রামার আব্দুল্লাহ আল নোমান প্রমূখ। এসকল প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। কর্মসূচির দ্বিতীয় দিন আজ ৭ মার্চ রয়েছে বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
