নিজস্ব প্রতিনিধি : ব্র্যাক সিডের হাইব্রিড গাজর হানি কিং এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলার ঈশ^রদীর সলিমপুরের বক্তারপুরে ব্র্যাক সিড এন্ড এগ্রো এন্টারপ্রাইজের বাজারজাতকৃত হাইব্রিড গাজর হানি কিং এর এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন ব্র্যাক সিড এন্ড এগ্রো এন্টারপ্রাইজের ডিজিএম মার্কেটিং মো: মনির হোসেন। বিশেষ অতিথি ছিলেন ব্র্যাক সিড এন্ড এগ্রো এন্টারপ্রাইজের এনএসএম কৃষিবিদ আবুল মনসুর লিওন, পিডিএস কৃষিবিদ আব্দুল্লাহ আল মাসুদ পিএম সবজি বীজ, পিডিএস এর ম্যানেজার কৃষিবিদ মোঃ মোস্তাফিজুর রহমান , হারিস মোরান এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মোঃ মমিনুল ইসলাম এবং ডিলার ঈশ^রদীর দাশুরিয়ার মোঃ কামাল হোসেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কৃষিবিদ মোঃ সেলিমুর রহমান আরএসএম, বগুড়া। অনুষ্ঠানটির আয়োজনে ও সার্বিক তত্বাবধায়নে ছিলেন টিএসও সুমন কুমার সাহা এবং পিডিএস আব্দুল লতিফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার এটিএম আমিনুল হক বিশ^াস। আলোচনায় হাইব্রিড গাজর হানি কিং এর বিভিন্ন বৈশিষ্ট্য তুলে ধরা হয়। আয়োজকেরা জানান, গাজর আকর্ষণীয় উজ্জল কমলা বর্ণের সম আকৃতির। ৮৫ থেকে ৯০ দিনের ফসল তোলা যায়। দূর পরিবহনে ভাঙ্গে না এবং কালার বিবর্ণ হয় না। লাগানো থেকে ফসল তোলা পর্যন্ত পাতা সবুজ থাকে এবং এটি ভাইরাস সহনশীল জাত। বিঘাপ্রতি ফলন হয় ১৫৫ থেকে ১৬০ মন। উক্ত মাঠ দিবসে স্থানীয় অসংখ্য কৃষিজীবী অংশ নেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
