এফএনএস বিনোদন: শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম তাদের প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে, হায়দ্রাবাদে নতুন ছবি নাগ অশ্বিন পরিচালিত ‘প্রজেক্ট কে’র শুটিং করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় তিনি পাঁজরে আঘাত পেয়েছেন। দুর্ঘটনার পর সঙ্গে সঙ্গে তাকে হায়দ্রাবাদের এআইজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, পাঁজরের কার্টিলেজ ভেঙেছে। তিনি বর্তমানে ডাক্তারদের অবজারভেশনে আছেন। এখন বিশ্রাম নিচ্ছেন অভিনেতা। খবরটি নিশ্চিত করে অমিতাভ বচ্চন তার ব্লগে লিখেছেন, ‘আমি আঘাত পেয়েছি পাঁজরের কার্টিলেজ ভেঙেছে, ডান দিকের মাংসপেশিতে আঘাত পেয়েছি। শুটিং বাতিল করা হয়েছে। ডাক্তারের পরামর্শ নিয়েছি হায়দ্রাবাদের এআইজি হাসপাতালে, এরপর বাসায় চলে এসেছি। ব্যান্ডেজ করা হয়েছে, বিশ্রাম নিতে বলা হয়েছে। ব্যথার ওষুধও দেয়া হয়েছে।’ প্রসঙ্গত, এর আগেও শুটিং সেটে আঘাত পাওয়ার ঘটনা ঘটেছে অমিতাভ বচ্চনের সঙ্গে। ৮০’র দশকে ‘কুলি’ ছবির শুটিং করার সময় তিনি ভয়ানক আঘাত পেয়েছিলেন। সেই আঘাত এতটাই গুরুতর ছিল, তখন অনেকেই ভেবেছিলেন যে হয়তো তিনি আর সুস্থ হবেন না। তবে সব ভয় কাটিয়ে দিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসে বলিউডে আবার রাজত্ব করেছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
