এফএনএস স্পোর্টস: ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচ হেরে ওয়ানডে সিরিজ খুইয়েছে বাংলাদেশ দল। বাংলাদেশের লক্ষ্য শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়ানো। পরবর্তী ম্যাচ খেলতে দুই দলই এখন চট্টগ্রামে অবস্থান করতেছে। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ইংলিশদের বিপক্ষে কিছুটা প্রতিরোধ গড়তে পারলেও দ্বিতীয় ম্যাচে অসহায়ের মতো আত্মসমর্পণ করেছে স্বাগতিকরা। নিজেদের মাঠে এখন হোয়াইটওয়াশের চোখরাঙানি। তবে স্বাগতিকদের এই বাজে পরিস্থিতি থেকেও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন স্পিন কোচ রঙ্গনা হেরাথ। প্রাক্তন এই লঙ্কান ক্রিকেটার ম্যাচের আগের দিন গতকাল রোববার দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন। সেখানে বলেছিলেন সিরিজ হারলেও ঘুরে দাঁড়াতে প্রস্তুত তামিম-সাকিবরা। এছাড়াও তিনি পরবর্তী দুই সিরিজ নিয়ে ভাবছেন। হেরাথ বলেন, ‘আমরা ইতোমধ্যে ইংল্যান্ডের কাছে (সিরিজ হার) দুই ম্যাচ হেরেছি। আমাদের এখান থেকে ঘুরে দাঁড়ানোর পথ খুঁজতে হবে। সামনে বিশ্বকাপ, আমাদের হাতে দুইটি সিরিজ আছে আয়ারল্যান্ড এবং আফগানিস্তান। বিশ্বকাপ সামনে রেখে আমাদের সর্বোচ্চ সামর্থ্য দেখাতে হবে।’ তিনি আরও বলেন, ‘পরাজিত দলের অংশ হয়ে থাকাটা কঠিন। তবে জয়-পরাজয় খেলার অবিচ্ছেদ্য অংশ। ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতেও ভালো খেলার জন্য আমরা মুখিয়ে আছি। চট্টগ্রামের ম্যাচ গুলোতে তুলনামূলক অনেক রান হয়ে থাকে, সর্বশেষ ভারত সিরিজেও অনেক রান উঠেছিল। তবে এবারের উইকেটে ভিন্ন কিছুর আশা দেখছেন তিনি। হেরাথ বলেন, ‘আসলে এবার এখানে কিছুটা ভিন্ন ধরণের উইকেটও থাকতে পারে। আশা করি ভারত সিরিজের মতো এবার সেরকম কিছু ঘটবে না।’
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
