স্টাফ রিপোর্টার : বিটিআরসি চেয়ারম্যান (সিনিয়র সচিব) শ্যাম সুন্দর শিকদার বলেছেন, বর্তমানে বাংলাদেশে মোবাইল বা সিম ব্যবহারকারীর সংখ্যা ১৮ কোটি, ইন্টারনেট ব্যবহার কারীর সংখ্যা ১২ কোটি ৪১ লাখ, ব্যন্ডউইথ ব্যবহার হচ্ছে ৪ হাজার ২৫৩ বিজিপিএস। ঢাকায় মোবাইল ব্যবহার বিশে^র মধ্যে দ্বিতীয় শহর। বাংলাদেশে প্রতি ১২ সেকেন্ডে একটি ফেসবুক একাউন্ট খোলা হচ্ছে। দেশে ৩৮ শত মানুষ লাইসেন্স নিয়ে ইন্টারনেটে কাজ করছে এর পরিপ্রেক্ষিতে কর্মসংস্থান সৃষ্ঠি হচ্ছে। ইউনিয়ন পর্যায়ে কানেক্টিভিটি দেয়া হয়েছে এর গ্রাম পর্যায়ে তারপর হাউজ পর্যায়ে দেয়া হবে। বর্তমান সরকারের দুরদৃষ্ঠির ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ ঘোষনার পর তার দেখাদেখি ভারত সরকার ঘোষনা করল ‘ডিজিটাল ইন্ডিয়া’ তারপর ঘোষনা আসল ডিজিটাল ইংল্যান্ড। ডিজিটাল বাংলাদেশ গড়ার পর এবার স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষনা দিয়েছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাইকে স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করতে হবে। স্যোসাল মিডিয়ার অপব্যবহার বন্ধ করা পুরোপুরি সম্ভব নয়। আমরা অনেকাংশে বন্ধ করছি, চেষ্টাও চলছে। গতকাল রোববার পাবনা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা উর্ধ্বতন সরকারি কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সুধীজন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং সাংবাদিকসহ বিভিন্ন টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণের সাথে পাবনা জেলা টেলিযোগাযোগ সেবা ও সাইবার নিরাপত্তা বিষয়ে মতবিনিময় সভা প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। জেলা প্রশাসক বিশ^াস রাসেল হোসেনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন পুলিশ সুপার আকবর আলী মুনসী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল্লাহ আল মামুন, এডিএম জাহাঙ্গীর আলম, মাহফুজা আকতার, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, প্রবীণ সাংবাদিক আব্দুল মতীন খান, বাসস প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, সিনিয়র তথ্য কর্মকর্তা সামিউল আলম, জেলা কালচারাল অফিসার মারুফা মঞ্জুরী খান সৌমী প্রমূখ। এসময় পাবনা ইন্টারনেট ব্যবসায়ীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। বিটিআরসির চেয়ারম্যান তার লেখা বিভিন্ন বই সভায় অংশ গ্রহনকারীদের উপহার দেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
