এফএনএস বিনোদন: ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত ইমতিয়াজ আলি পরিচালিত ‘লাভ আজকাল’ সিনেমার সেটে একে অপরের প্রেমে পড়েছিলেন সারা আলি খান ও কার্তিক আরিয়ান। যদিও সেই সম্পর্ক স্থায়ী হয়নি বেশিদিন। তবে কি কারণে ভেঙে ছিল কার্তিক-সারার প্রেমের সম্পর্ক তা আজও সবার অজানা। এরপর থেকে তা নিয়ে মুখ খুলতে শোনা যায়নি সারা আলি খান কিংবা কার্তিককে। তবে অবশেষে মুখ খুললেন সারা। কার্তিক আরিয়ানের সাথে ব্রেকআপের পর নিজের কঠিন অধ্যায় নিয়ে মুখ খুললেন সারা। এক সাক্ষাৎকারে সারা জানান, “২০২০ সালটি তার জন্য ভয়ঙ্কর একটি বছর। যার শুরুটা হয়েছিল তার সম্পর্কের ভাঙন দিয়ে। তবে কার সঙ্গে সম্পর্কের ভাঙ্গন হয়েছিল সেটা গোপনই রেখেছেন অভিনেত্রী। তবে সালটা দেখে দুইয়ে দুইয়ে চার করে নিয়েছেন অনেকেই, নাম না করেও সারা যে আসলে কার্তিকের সঙ্গে ছাড়াছাড়ির কথাই বলেছেন, তা বুঝতে আর কারও বাকি নেই। সারার কথায়, ‘‘কেদারনাথ, সিম্বার পর আমার উপর সবার প্রত্যাশা অনেক বেড়ে গিয়েছিল। ফলে একটা চাপ ছিল। এই ছবিগুলোর পর প্রশংসা পেয়েছি। তারপর দুটো ছবিতে খারাপ অভিনয় করায় সকলে বলতে শুরু করল, এটাই আসল সারা!” সে সময় লোকে আমাকে নিয়ে ট্রোলও করেছিল। ফলে মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছিলাম। পাশপাশি ‘লাভ আজ কাল’ এর ব্যর্থতা প্রসঙ্গে সারা বলেন, ‘‘আসলে শিল্পী হিসেবে প্রতিটা দিন কিছু না কিছু শিখি। আর এই শেখার চেষ্টাটাই প্রতিনিয়ত করি। আমি অনেক এমন ছবি করেছি যেখানে দর্শক আমাকে পছন্দ করেনি। কিন্তু ভুল করার এটাই তো বয়স আমার।’’ যদিও এই মুহূর্তে সারার হাতে এক গুচ্ছ কাজের প্রস্তাব রয়েছে। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে ‘অ্যায় ওয়াতন ওয়াতন’ ছবিতে। এ ছাড়াও ‘গ্যাসলাইট’, অনুরাগ বসু ‘মেট্রো’ ছবিতে দেখা যাবে সারাকে। সূত্র: বলিউড লাইফ
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
