এফএনএস লাইফস্টাইল: সবাই তরুণ বা যৌবনদীপ্ত থাকতে চায় এবং সেটা স্বাভাবিক। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মুখমণ্ডলের চারপাশে বলিরেখার সৃষ্টি হয়, যা সবচেয়ে বেশি দেখা যায় কপাল ও চোখের চারপাশে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের ত্বকের ভেতরে ডার্মিস স্তর পাতলা হতে থাকে এবং কোলাজেন ও অন্যান্য ফাইবারের পরিমাণ কমতে থাকে। এতে ত্বক ঢিলে হয়ে যায়, ভাঁজ পড়তে শুরু করে। বয়সের সঙ্গে সঙ্গে ত্বকের শুষ্কতা বাড়ে যা ভাঁজের জন্য কিছুটা দায়ী। তাছাড়া অতিরিক্ত রোদে বা সূর্যালোকে কাজ করা, ধূমপান, পরিবেশ দূষণ, পারিবারিক ইতিহাস, মানসিক চাপ, অত্যধিক ভেজাল খাবার ত্বকে ভাঁজ সৃষ্টি করে।মুখমণ্ডলে বয়সের ভাঁজ বিশেষ করে চোখের কোণের কুঞ্চন রেখা দূর করতে প্রথমেই মানসিক চিন্তামুক্ত থাকতে হবে। ত্বকের ক্ষয়রোধ করতে প্রচুর পরিমাণে পানি ও অ্যান্টি অক্সিডেন্টযুক্ত খাবার ও ফলমূল খেতে হবে। এর জন্য খাদ্য তালিকায় প্রচুর ভিটামিন এ, সি, ই, সমৃদ্ধ খাবার রাখতে হবে। প্রতিদিন নিয়ম করে শাকসবজি, দুধ ও পুষ্টিকর খাবার খেতে হবে। কারণে-অকারণে কপাল কুঁচকানো বাদ দিতে হবে এবং সর্বদা প্রফুল্ল থাকতে হবে। বর্তমানে ত্বকের ভাঁজের চিকিৎসায় রেটিনয়েড ক্রিম, বটুলিনাম টক্সিন, লেজার, কেমিক্যাল পিলিং, ফিলারসহ নানা পদ্ধতি ব্যবহূত হচ্ছে। তবে এ ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনোটাই গ্রহণ করা যাবে না।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
