ক্রীড়া প্রতিনিধি : টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেন জেলা ছাত্রলীগের সভাপতি ও ক্রিকেটার মিজানুর রহমান সবুজ। দীর্ঘ সময় টি টোয়েন্টি ক্রিকেটে অংশ নিয়েছেন নানা খেলার মাঠে, দর্শকদের করেছেন আনন্দিত। ২০০২ সালে নিমফুল ক্লাব দিয়ে শুরু করেন ক্রিকেট খেলা। এরপরে শহীদ হামিদ দিলু ক্লাবের খেলোয়াড় হিসেবে মাঠে নেমে নৈপুন্য দেখান তিনি। এমএমসি ক্লাবের হয়ে ও ধ্রুব রুদ্র ক্রিকেট ক্লাবের পক্ষেও ক্রিকেট মাঠে দেখা গেছে তাকে। এরপরে কিছুদিন বন্ধ থাকার পরে আবার শহীদ হামিদ দিলু ক্লাবের পক্ষ থেকে শনিবার এক্স ক্রিকেটার্স এসোসিয়েশন আয়োজিত ক্রিকেট ম্যাচে অংশ নিয়ে খেলা শেষে তিনি টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর গ্রহনের কথা জানান।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
