আটঘরিয়া প্রতিনিধি : আটঘরিয়ার কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৫১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার সারাদিন ব্যাপি ক্রীড়ানুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি হেলাল উদ্দিন। ক্রীড়ানুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান। প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ নুরুজ্জামান বিশ^াস। বিশেষ অতিথি ছিলেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা আক্তার মাসু, আটঘরিয়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম রতন, দেবোত্তর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হামিদ মোহাম্মদ মোহাঈম্মিনুল হোসেন চঞ্চল, আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম শাজাহান আলী, একাডেমিক সুপার ভাইজার শিপ্রা রানী মন্ডল, ইউপি সদস্য আকরাম হোসেন, ইউপি সদস্য মোক্তার হোসেন, মহিলা ইউপি সদস্য মর্জিনা খাতুন প্রমূখ। ধারা বর্ণনায় ছিলেন মাওলানা শিক্ষক আব্দুল মোমিন, কৃষি শিক্ষক ইশরাত জাহান। সার্বিক দায়িত্বে ছিলেন সিনিয়র শিক্ষক সৈয়দ সাইফুল ইসলাম, জাহানারা খাতুন, তোফাজ্জল হোসেন, কেএম মোহাব্বত হোসেন, সহকারি শিক্ষক নাসির উদ্দিন, শিলা খাতুন, আব্দুল মালেক, মনোয়ার হোসেন, মানিক হোসেন, আশরাফুল আলম, আমেনা খাতুন প্রমূখ। শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাল্যবিয়ে, ইভটিজিং, যৌতুক বিরোধী নাটিকা পরিবেশন করেন। ৪৭টি ইভেন্টে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অসংখ্য দর্শক ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
