পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের রসায়ন বিভাগের আয়োজনে ‘সায়েন্টিফিক পেপার রাইটিং’ বিষয়ে এক সেমিনার গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান আলোচক ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান খান। সেমিনারে অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় রসায়ন বিভাগের অধ্যাপক ড. আশরাফুল আলম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের অধ্যাপক ড. আমিনুল ইসলাম, বিভাগের চুক্তিভিত্তিক অধ্যাপক ড. রঞ্জিত কুমার বিশ^াস, বাংলাদেশ অ্যাটোমিক এনার্জি রেগুলেটরি কমিশনের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জহুরুল ইসলাম এবং বিভাগের সহযোগী অধ্যাপক রতন কুমার পাল। সেমিনারে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান ফারুক আহম্মেদ। আরও উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক মো. কাওসার হোসেনসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। আলোচনা শেষে বিভাগের চেয়ারম্যান ফারুক আহম্মেদ সেমিনারে ‘সায়েন্টিফিক পেপার রাইটিং’-এর মতো গুরুত্বপূর্ণ একটি বিষয়ে তাৎপর্যপূর্ণ আলোচনার জন্য আলোচকদের ধন্যবাদ জানান। বিভাগের শ্রেণিকক্ষে দুপুর সাড়ে বারোটায় সেমিনারটি শুরু হয়ে আড়াইটায় শেষ হয়। (জনসংযোগ দপ্তর,পাবিপ্রবি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
