শামীম হাসান মিলন : চাটমোহরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অরবিটল লিংক স্কুল এন্ড কলেজ শিক্ষা পরিবারের আয়োজনে দু’দিনব্যাপী মহান স্বাধীনতার ৫২ বছর উদযাপন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। প্রথম দিন শনিবার (৪ মার্চ) সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে দুইদিনব্যাপি এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ¦ মকবুল হোসেন এমপি। পরে ওই স্কুলের বিপুল সংখ্যক শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, শারীরিক কসরত, সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরে ডিসপ্লে প্রদর্শিত হয়। অরবিটল লিংক স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ এম এ মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: মমতাজ মহল, সহকারী কমিশনার (ভূমি) মোছা: তানজিনা খাতুন, মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, জেলা পরিষদের সদস্য সাইদুল ইসলাম পলাশ, সংরক্ষিত সদস্য আফিয়া আকতার আখি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জালাল উদ্দিন, পৌর আ’লীগের সভাপতি নাজিম উদ্দিন মিয়া, সম্পাদক মির্জা জুয়েল, যুবলীগের সম্পাদক সাইদুল ইসলাম, চাটমোহর সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আব্দুল মজিদ, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সঞ্জু, প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) আবুল কালাম মোহাম্মদ নুর ই মোরতজা, অধ্যক্ষ আব্দুর রহিম, পার্শ্বডাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. আজাহার আলী, হরিপুর ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন, শাহ আলম, রজব আলী বাবলু, আকতার হোসেন, নুরজাহান বেগম মুক্তি, শামীম হোসাইন, প্রেসক্লাবের আহবায়ক রকিবুর রহমান টুকুন, সমকাল প্রতিনিধি শামীম হাসান মিলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, প্রবীন শিক্ষাবিদ, সাংবাদিক, শিক্ষার্থী, অভিভাবক ও নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত থেকে উপভোক করেন স্বাধীনতার ৫২ বছর উদযাপনের জমকালো অনুষ্ঠানমালার। উদ্বোধনী অনুষ্ঠানে স্কুলে দু’জন কৃতী শিক্ষার্থী যারা ২০২২ সালের এসএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষাবোর্ডের মেধা তালিকায় স্থান করেছে, তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়। এরা হলেন মাহিম ইসলাম ও তানহা কাবাসসুম।
রোববার শিক্ষা, সাংস্কৃতিক বিষয়ক প্রতিযোগীতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
