স্টাফ রিপোর্টার : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নব নির্বাচিত রাস্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারন করে যুগান্তর সত্য ও সাহসের সঙ্গে গণমানুষের কথা বলে। এজন্যই যুগান্তর পাঠকের হৃদয় জয় করেছে এবং গণমানুষের জনপ্রিয়তা ও বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পেরেছে। তিনি বলেন, সংবাদপত্র সমাজের দর্পন। এজন্য বস্তনিষ্ঠ সাংবাদিকতা দেশের অগ্রগতিতে যথেষ্ঠ ভুমিকা রাখতে পারে। সংবাদপত্রের মাধ্যমে স্বাধীনতা এবং বাঙালী জাতীয়তাবাদের চেতনা ও উপলব্ধি জনগণের মধ্যে ছড়িয়ে দিতে হবে। যুগান্তর সে কাজটিই করছে। শুক্রবার দুপুরে পাবনায় দৈনিক যুগান্তর এর ২যুগে পদার্পন উপলক্ষে আয়োজিত প্রীতি সম্মিলন অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে এ কথা বলেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারন করে যুগান্তর বস্তনিষ্ঠভাবে খবর পরিবেশন করছে। আমি মনে করি সাহিত্য হোক, সংস্কৃতি হোক, খেলাধুলা বা রাজনীতি সব ক্ষেত্রেই যুগান্তর বলিষ্ঠ ভুমিকা রাখছে। এজন্যই যুগান্তর এখন দেশের সব শ্রেণী পেশার মানুষের প্রিয় পত্রিকা। রাষ্ট্রপতি আরো বলেন, আমি যুগান্তরের কাছে আশা করি, তারা যেন স্বাধীনতার চেতনা ও মূল্যবোধ আরো বেশী আঁকড়ে ধরে। জনগণের মধ্যে যে বিভ্রান্তির রাজনীতি ছড়িয়ে দেয়ার চেষ্টা হচ্ছে, সেক্ষেত্রে যুগান্তর তার ভুমিকার মাধ্যমে স্বাধীনতার উপলব্ধি, বাঙালী জাতীয়তাবাদের উপলব্ধি সবকিছু যেন জনগনের মধ্যে ছড়িয়ে দিতে পারে। তিনি বলেন, দেশের অগ্রগতির যে ধারা চলছে এ ধারা যেন বজায় থাকে। দেশের স্বাধীনতা রক্ষার জন্য যে শক্তির প্রয়োজন সে শক্তিকেই আমাদের আঁকড়ে ধরতে হবে। সত্য ও সাহসের সঙ্গে যুগান্তর সেকাজ অব্যাহত রাখবে বলে আমি বিশ্বাস করি। তিনি বলেন, আমি যুগান্তরের ২ যুগে পদার্পনে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। যুগান্তর যুগ থেকে যুগান্তর তার আপন মহিমায় বেঁচে থাকুক। বেলা সাড়ে ১১টায় পাবনা প্রেস ক্লাবের ভিআিইপি অডিটরিয়ামে যুগান্তর স্বজন সমাবশের উদ্যোগে প্রীতি সম্মিলনী শুরু হয়। এই আনন্দ অনুষ্ঠানে যোগ দেন সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ। প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে স্বজন সদস্যদের সঙ্গে বিশিষ্টজনরা আনন্দ ভাগাভাগি করে নেন। যুগান্তর স্বজন সমাবেশ পাবনার সভাপতি ও পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শিবজিত নাগের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আসম আব্দুর রহিম পাকন, জেলা প্রশাসক বিশ^াস রাসেল হোসেন, পুলিশ সুপার আকবর আলী মুনসি, পাবনা কলেজের প্রাক্তন অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস,পাবনা প্রেস ক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, রানা গ্রুপের চেয়ারম্যান যুগান্তর স্বজন সমাবেশের সহসভাপতি রুহুল আমিন বিশ্বাস রানা, বিএমএ পাবনা শাখার সাধারন সম্পাদক ডা. আনন প্রমুখ। পাবনা প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি কামাল আাহমেদ সিদ্দিকীর সঞ্চলনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পাবনা প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি দৈনিক যুগান্তর ও চ্যানেল আই এর সাংবাদিক আখতারুজ্জামান আখতার। অন্যদের মধ্যে বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা মো: মুক্তার হোসেন, সরকারি এডওয়ার্ড কলেজের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক নুরুল আলম বাচ্চু, দোতলা কৃষির উদ্ভাবক কৃষিবিদ জাফর সাদিক, বিশিস্ট সাংবাদিক কলামিন্ট আব্দুল হামিদ খান, পাবনা প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক আহমেদ উল হক রানা, বেসরকারি উন্নয়ন সংগঠন ওসাকার পরিচালক ও স্বজন সমাবেশের সহসভাপতি মাজহারুল ইসলাম, যুগান্তর স্বজন সমাবেশের সাধারন সম্পাদক ভাষ্কর চৌধুরী, দৈনিক সিনসার সম্পাদক ও ইছামতি উদ্ধার আন্দোলনের সভাপতি এসএম মাহবুব আলম মাইকেল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক দেওয়ান মাজহার, অধ্যক্ষ ও কবি জেবুন্নেছা ববিন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন পাবনা প্রেস ক্লাবের সহসভাপতি শহিদুর রহমান শহিদ, শিক্ষক আফরোজা নিগার লিমা, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক আব্দুল খালেক খান,যুগান্তর স্বজন সমাবেশের অর্থ সম্পাদক কবি ও লেখক আদ্যনাথ ঘোষ, পানতুয়া’র ব্যবস্থপনা পরিচালক ও বিশিস্ট সমাজ সেবক কল্লোল নবী, নিউএজ সাংবাদিক মাহফুজ আলম, চাঁপা বিবি ওয়াকফ এস্টেট জামে মসজিদের মোতায়াল্লি ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ¦ হারুন অর রশিদ খান, বনলতা কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মাসুদ রানা খোকন, জেলা কৃষকলীগের সহসভাপতি হাবিবুর রহমান হাবিব, সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক জহুরুল ইসলাম,দৈনিক সিনসার নির্বাহী সম্পাদক কবি আমিনুর রহমান খান, কবি মমতাজ রোজ কলি, আরটিভির সাংবাদিক আবুল কালাম আজাদ, শিক্ষক ড. আলামিন, কবি আজিজা , সাংবাদিক হাসান আলী, কবি মধুসুদন, দৈনিক আমাদের সময় এর সাংবাদিক সুশান্ত সরকার,এটিএন নিউজ সাংবাদিক রিজভী জয়, একাত্তর টিভির সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল, দৈনিক বিবৃতির নির্বাহী সম্পাদক ও রিপোর্টার্সইউনিটির সাধারন সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, বিশিষ্ট ব্যবসায়ী মোকাফ্ফর হোসাইন, অন লাইন নতুন চোখ এর সম্পাদক এসএম আলম, দেশ টিভির সাংবাদিক ও প্রেস ক্লাবের সাবেক সহসম্পাদক জিকে সাদী, ইউএনবি ও নিউজ টু-ডে’র সাংবাদিক এসএম আলাউদ্দিন, বাসস সাংবাদিক ও প্রেস ক্লাবের কল্যাণ সম্পাদক রফিকুল ইসলাম সুইট,বৈশাখী টিবির সাংবাদিক মিজানুর রহমান, বার্তা বাজার এর পাবনা প্রতিনিধি মাসুদ রানা, প্রমুখ। এদিকে মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখার জন্য যুগান্তরের ২ যুগে পদার্পন উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়। রাষ্ট্রপতি স্বশরীরে উপস্থিত হতে না পারায় তাঁর ইচ্ছায় তাঁরই ঘনিষ্ঠ বাল্যবন্ধু যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি, পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি, শহীদ বুলবুল সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর শিবজিত নাগ অনুষ্ঠানে ক্রেস্টটি গ্রহন করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
