স্টাফ রিপোর্টার : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নব নির্বাচিত রাস্ট্রপতি পাবনার কৃতী সন্তান মো. সাহাবুদ্দিন শুক্রবার দুপুরে পাবনায় দৈনিক যুগান্তর এর ২যুগে পদার্পন উপলক্ষে আয়োজিত প্রীতি সম্মিলন অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে যুগান্তরকে শুভাশিষ দেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখার জন্য যুগান্তরের ২ যুগে পদার্পন উপলক্ষে মো. সাহাবুদ্দিনকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়। রাষ্ট্রপতি স্বশরীরে উপস্থিত হতে না পারায় তাঁর ইচ্ছায় তাঁরই ঘনিষ্ঠ বাল্যবন্ধু যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি, পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি, পাবনার শহিদ বুলবুল সরকারি কলেজের প্রাক্তণ অধ্যক্ষ প্রফেসর শিবজিত নাগ অনুষ্ঠানে ক্রেস্টটি গ্রহন করেন। নব নির্বাচিত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এর জন্ম এবং বেড়ে ওঠা পাবনায়। পাবনায় তাঁর স্নাতক পর্যন্ত পড়ালেখা এবং পরে রাজশাহী বিশ্ববিদ্যায়ে মাস্টার্স। এর আগে শিশুকাল, শৈশব, কৈশোরসহ রাজনীতির হাতে খড়ি পাবনায়। ১৯৭১ থেকে একটানা বর্নাঢ্য জীবনের অধিকারি মো. সাহাবুদ্দিন্ এঁর এখানে বেশ ক’জন বন্ধু সহপাঠি রয়েছেন। তাাঁরা সবাই সুশিক্ষিত এবং সুপ্রতিষ্ঠিত। তাঁদের মধ্যে রয়েছেন স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, প্রফেসর শিবজিত নাগ, বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম প্রমুখ। এসব বন্ধুর থেকে তিনি একটা দিনের জন্য যোগাযোগ বন্ধ করেননি। এমনকি রাষ্ট্রপতি নির্বাচিত হবার পরও এসব বন্ধুদের সঙ্গে তোলা ফটো দিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করতেও কুন্ঠাবোধ করেনািন। বন্ধুদের একজন পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি শহিদ সরকারি বুলবুল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শিবজিত নাগ। মো. সাহাবুদ্দিন রাস্ট্রপতি নির্বাচিত হওয়ার খবেরে শিবজিত নাগ মিডিয়াার কাছে প্রতিক্রিয়ায় বলেন, জীবনে এর চেয়ে খুশির সংবাদ আমার কাছে আর দ্বিতীয়টি নাই। আজ পাবনাবাসী গর্বিত, আনন্দিত। শুক্রবারা(১৭ ফেব্রুয়ারি পাবনায় যুগান্তরের ২ যুগে পদার্পন উপলক্ষে যে প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয় সেটি নির্ধারিত ছিল এবং রাস্ট্রপতি নির্বাচিত হওয়ার আগে মো. সাহাবুদ্দিন সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছিলেন। কিন্ত রাষ্ট্রপতি হওয়ার পর আর স্বশরীরে আসতে পারেননি। এদিকে মহান মুক্তিযুদ্ধসহ সামাজিক ক্ষেত্রে অসামান্য অবদান রাখার স্বীকৃতি স্বরুপ মো. সাহাবুদ্দিনকে পাবনা যুগান্তর স্বজন সমাবেশের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট দেয়ার সিদ্ধান্ত হয়। তিনি স্বশরীরে উপস্থিত থাকতে না পারায় তাঁরই প্রিয় বন্ধু শিবজিত নাগের হাতে ক্রেষ্টটি হস্তান্তরের কথা বলেন তিনি। সে অনুযায়ী শুক্রবার পাবনা প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে অতিথিদের কাছ থেকে ক্রেষ্টটি শিবজিত নাগ গ্রহন করেন এবং সুবিধাজনক সময়ে মহামান্য রাষ্ট্রপতির কাছে সেটি পৌঁছে দেয়া হবে বলে তিনি জানান। এই ক্রেস্ট হস্তান্তরের সময় পুরো হলরুমে এক অন্যরকম ভাললাগার পরিবেশের সৃস্টি হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
