স্টাফ রিপোর্টার : ২০ লাখ টাকার হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ এর অভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকালে র্যাব-১২, সিরাজগঞ্জ এর অধিনায়ক মারুফ হোসেন পিপিএম এর নির্দেশনায় র্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সদর থানার নিউমার্কেটস্থ জনৈক জাকির হোসেনের কাপড়ের দোকানের সামনে থেকে ২১০ (দুইশত দশ) গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলো চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার রেহাইচরের আব্দুস সালামের স্ত্রী মাদক ব্যবসায়ী সানিজদা বেগম (৩০) ও পাবনার সাঁথিয়া থানার নিকুরাহ গ্রামের ইদ্রিস আলীর ছেলে হুমায়ুন কবির (৩৮)। এছাড়া ও তাদের সাথে থাকা মাদক কেনা বেঁচা ও বহনের কাজে ব্যবহৃত ১ টি মোটর সাইকেল এবং ২ টি মোবাইল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় মাদক কেনা বেঁচা করে আসছিলো। ধৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। র্যাব জানায়, সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত থাকবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
