স্টাফ রিপোর্টার : সুশাসন প্রতিষ্ঠায় শুদ্ধাচার ও নৈতিকতা বিষয়ে পাবনা মেডিকেল কলেজের শিক্ষক ও চিকিৎসকদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে মত বিনিময় সভা গতকাল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী মেডিকেল বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ জেড এম মোস্তাক হোসেন। বিশেষ অতিথি ছিলেন মেডিকেল বিশ^বিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডাক্তার রুস্তম আলী আহমেদ ও রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ আনোয়ারুল কাদের। সভায় সভাপতিত্ব করেন পাবনা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মোহাম্মদ ওবায়দুল্লাহ ইবনে আলী। অনুষ্ঠানে স্বাধীনতা পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি ডা. গোলজার হোসেন, সাবেক অধ্যক্ষ পাবনা মেডিকেল কলেজ ডা. রিয়াজুল হক রেজা বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শিক্ষক সমিতি পাবনা মেডিকেল কলেজ ডা. সিরাজুল ইসলাম। উপস্থিত ছিলেন পাবনা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা.আবু মো: শাফিকুল হাসান, গাইনি ও প্রসূতি বিভাগের বিভাগীয় প্রধান ডা. শাহীন ফেরদৌস শানু, গাইনি ও প্রসূতি বিভাগের সহকারী অধ্যাপক ডা. নার্গিস সুলতানা, সহকারী রেজিস্টার রাজশাহী মেডিকেল বিশ^বিদ্যালয় ডা. আমিন আহমেদ খান, পরীক্ষা নিয়ন্ত্রক ডা. সরোয়ার জাহান। সভায় বক্তারা চিকিৎসকদের মানবিক বোধ নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
