স্টাফ রিপোর্টার : ইন্টারন্যাশনাল বায়োগ্রাফিক সোসাইটির সদস্য পদের জন্য প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন সাংবাদিক ও কবি ছিফাত রহমান সনম। তিনি বৃহত্তর পাবনা থেকে প্রথম প্রকাশিত পত্রিকা দৈনিক ইছামতির বার্তা বিভাগের প্রধান প্রতিবেদক, পাবনা প্রেসক্লাবের একাধিকবার নির্বাচিত সাংস্কৃতিক সম্পাদক ও ক্লাবের সাবেক ক্রীড়া সম্পাদক। সনম জাতীয় পর্যায়ে দুবার পুরস্কারসহ নানা পুরস্কার লাভ করেছেন। যমুনা টিভিতে কাজ করার সময়ে সেরা প্রতিবেদকের পুরস্কার পান, পাবনা জেলা পুলিশ ও কাউন্টার টেরিজম ইউনিটের পক্ষ থেকে সাংবাদিক হিসেবে তাকে সম্মাননা প্রদান করা হয়, রোটারী এ্যাওয়ার্ড লাভ করেন তিনি। পাবনাতে অনুষ্ঠিত বইমেলাতে তার লেখা বই সর্বোচ্চ বিক্রি হওয়ায় দুবার সেরা লেখক পুরস্কার পান তিনি। তার লেখা ১৪ তম কাব্যগ্রন্থ মনভিটে এবারের বইমেলাতে প্রকাশিত হয়েছে। এ পর্যন্ত ৬৪ জন মানুষকে স্বেচ্ছায় রক্তদান করেছেন তিনি। আবৃত্তিকার ও উপস্থাপক হিসেবেও জেলাজুড়ে পরিচিতি রয়েছে তার। উল্লেখ্য, বায়োগ্রাফিক সোসাইটি একটি সংস্থা যা লেখা, শিক্ষাদান, গবেষণা ও জীবনী অন্বেষণে কাজ করে যাচ্ছে। সাংবাদিক সনম তার আগামী দিনের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
