স্টাফ রিপোর্টার : হাজারো নবীন-প্রবীণ শিক্ষক, শিক্ষার্থী, সহপাঠিদের অংশগ্রহণে জেলার ফরিদপুর উপজেলার বনওয়ারীনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরব ও ঐতিহ্যের শতবর্ষ উদযাপন করা হয়েছে। শতবর্ষ অনুষ্ঠান পরিণত হয় প্রাণের মিলনমেলায়। এ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, কৃতি প্রাক্তন শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান, আলেচনা সভা, স্মৃতিচারণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল শনিবার সকাল সাড়ে দশটায় জাতীয় পতাকা উত্তোলন ও আনন্দ শোভাযাত্রার মাধ্যমে দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য এবং ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন। বনওয়ারীনগর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট এসএম জামিউল এহসান জিন্নাহর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য আলহাজ¦ মকবুল হোসেন বলেন, দেশের স্বাধীনতার ইতিহাস, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য ইতিহাস এবং ১৪ বছর টানা দেশ পরিচালনায় শেখ হাসিনার কর্মময় সময় ও তার সংগ্রামী জীবনের ইতিহাস শিশু শিক্ষার্থীদের মধ্যে প্রবেশ করাতে হবে। তাহলে এ দেশে আর কোন কুলাঙ্গার মানুষদের বিপথগামী করতে পারবে না। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি। তার বক্তব্যে তিনি বলেন, দেশের স্বাধীনতার স্থপতি জাতির জনককে স্ব-পরিবারে হত্যা করা হয়েছে। তারই যোগ্য উত্তরসুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছে। যা কুচক্রিরা অব্যাহত রেখেছে। তিনি দলীয় নেতাকর্মীসহ সচেতন মহলকে চোখ কান খোলা রাখার আহবান জানান। ফরিদপুর উপজেলা বন কর্মকর্তা শফিউজ্জামান মর্তুজার পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রাজশাহীর উপ-পরিচালক শেখ রায়হান উদ্দিন, ফরিদপুর উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক গোলাম হোসেন গোলাপ, পৌরসভার মেয়র খ ম কামরুজ্জামান মাজেদ, প্রাক্তন ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক দেবাশীষ কুমার কুন্ডু, প্রাক্তন ছাত্র লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম তাজ, ফরিদপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি খলিলুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম কুদ্দুস, মহিলা ভাইস চেয়ারম্যান নাছরিন পারভীন মুক্তি, প্রাক্তন শিক্ষার্থী আমেরিকা প্রবাসী আফরোজা বুলবুল পলি, কৃতি প্রাক্তণ শিক্ষার্থী রংপুরে কর্মরত বিশিষ্ট চিকিৎসক সমর্পিতা ঘোষ তানিয়া, ইউআরসির ইন্সট্রাক্টর ময়নুল হক প্রমূখ। উল্লেখ্য, রাজর্ষী রায় বনমালী রায় বাহাদুর ফরিদপুর থানায় নারী শিক্ষা প্রসারের জন্য তার পত্মীর নামে রানী সরোজ মোহিনী বালিকা বিদ্যালয় স্থাপন করেন। বিদ্যালয়টি বেশ কিছুদিন পরে বন্ধ হয়ে যায়। ১৯২২ খ্রিস্টাব্দে উক্ত প্রতিষ্ঠানটি বনওয়ারীনগর ফ্রি প্রাইমারী স্কুল হিসেবে চালু হয়। পরবর্তীতে ১৯৫৭ খ্রিস্টাব্দে ১৬ সেপ্টেম্বর সরকারী বিজ্ঞপ্তির মাধ্যমে বিদ্যালয়টিকে বনওয়ারীনগর প্রাইমারী স্কুল নামকরণ করা হয়। ১৯৭৩ খ্রিষ্টাব্দে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিক্ষানীতির ফলস্বরূপ এ বিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিণত হয়। বর্তমানে উক্ত বিদ্যালয় বনওয়ারীনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে পরিচিত। বিদ্যালয়ে বহু গুণী ও পন্ডিত ব্যক্তিত্ব পাঠদান বা শিক্ষকতায় অংশগ্রহণ করেন। যাদের অনেকেই আজ দেশে-বিদেশে প্রতিষ্ঠিত। ২০০৫ খ্রিস্টাব্দে এই বিদ্যালয় জেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে সুখ্যাতি অর্জন করে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
