পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমানের নামে সাম্প্রতিক সময়ে জনৈক ব্যক্তির অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছেন পাবনা প্রেসক্লাব। যা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সকল মহল অবহিত রয়েছেন। ফলে সংশ্লিষ্ট ব্যাক্তিকে গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানানো হয় প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভায়। সভায় বলা হয়, অবিলম্বে সংশ্লিষ্ট ব্যাক্তিতে গ্রেফতার না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মীর্জা আজাদ, সহ সভাপতি শহীদুর রহমান শহীদ, সহ সম্পাদক সরোয়ার উল্লাস, কল্যাণ সম্পাদক রফিকুল ইসলাম সুইট, কোষাধ্যক্ষ শুশিল তরফদার, ক্রীড়া সম্পাদক কলিট তালুকদার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল, দফতর সম্পাদক কানু সান্যাল, প্রেসক্লাবের কার্যকরি সদস্য আব্দুল মতীন খান, ইয়াসিন আলী মৃধা রতন, জহুরুল ইসলাম, রাজিউর রহমান রুমী, আব্দুর রশিদ এবং আবু হাসনা মুহাম্মদ আইয়ুব। সভা থেকে সংশ্লিষ্ট বিষয়ে প্রশাসনের পদক্ষেপ প্রত্যাশা করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
