স্টাফ রিপোর্টার : সদরের হিমায়েতপুরের বুদেরহাট মোড়ে গতকাল বিকালে অনুষ্ঠিত হয় আওয়ামীলীগের শান্তি সমাবেশ। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নুরুল ইসলাম ঠান্ডু। তিনি বলেন, বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে চায়। এই শান্তির দেশকে অশান্ত করতে মরিয়া হয়ে উঠেছে বিএনপি-জামায়াত। তারা সন্ত্রাস ও নৈরাজ্য করে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। তাঁদের এই অপচেষ্টাকে রুখে দিতে আওয়ামীলীগের সর্বস্তরের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লালের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোশারফ হোসেন পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য দেন পাবনা- সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বাবু, সাবেক সহ-সভাপতি ও চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ মাস্টার, পৌর আওয়ামী লীগের সভাপতি এড. তসলিম হাসান সুমন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খন্দকার আহমদ শরীফ ডাবলু, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক, জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ, জেলা যুব মহিলা লীগের সভাপতি এডভোকেট আরেফা খানম শেফালী, সাধারণ সম্পাদক মীর রাব্বিউল ইসলাম সীমান্ত প্রমূখ। এসময় জেলা, উপজেলা, পৌর, হিমায়েতপুর ইউনিয়নের আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
