স্টাফ রিপোর্টার : চাটমোহরে কম্বল বিতরণ করেছেন আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য মেজর জেনারেল (অবঃ) ড. ফসিউর রহমান। শনিবার (১১ জানুয়ারী) উপজেলার মূলগ্রাম ইউনিয়নের খতবাড়ি গ্রামে শফিকুল ইসলামের বাড়িতে কেন্ট ব্রেইন ইনজুরি ফাউন্ডেশন এন্ড এডভান্স রিসার্চ ফাউন্ডেশন বাংলাদেশ এর পক্ষে তিনি এই কম্বল বিতরণ করেন। এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে ফসিউর রহমান বলেন, আমি চাটমোহরের সন্তান। ভাঙ্গুড়া উপজেলায় আমার মাতুলালয়। ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিলাম দীর্ঘদিন। বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার হিসেবে যোগদানের পর প্রায় তিন যুগ দেশের সেবায় কাজ করেছি। এখন অবসরে আছি। এই সময়ে দেশের জন্য, এলাকার জন্য কাজ করতে চাই। সাধারণ মানুষ চাইলে আমি আগামি জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে আওয়ামীলীগের এমপি মনোনয়ন পাওয়ার চেষ্টা করবো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর আমার পূর্ণ আস্থা আছে। তিনি চাইলে আমি পাবনা-৩ এলাকা থেকে এমপি পদে নির্বাচন করবো। শীতবস্ত্র বিতরণের পূর্বে ইউপি সদস্য সাখাওয়াত হোসেন সাকাইয়ের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন, ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি কোরবান আলী, হেলালুর রহমান, মোমিনুল ইসলাম প্রমুখ। আলোচনা সভার পর শতাধিক নারী পুরুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
