এফএনএস বিনোদন: কপালে সিদুর, হাতে শাখা পলা কপালে রক্তলাল টিপ। আসলে এমন সাজে ভিডিও শেয়ার করার কারণ হলো এক প্রমোশনাল ভিডিও। বধূ বেশে ধারণা করা স্বস্তিকার এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বাজছে ফতে আলি খানের, ‘এরি সখি রে মোরে পিয়া ঘর আয়ে’ গানটি। অনেকেই প্রশংসা করছেন তার এমন সাজের ভিডিও দেখে। কেউ কেউ বছেন দেবীর মতো লাগছে। আবার কেউ বলেছেন মা দুর্গার স্বস্তিকা। অল্প বয়সেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন স্বস্তিকা। বিচ্ছেদের পর সিঙ্গেল মাদার হিসেবেই দিন কাটাচ্ছেন। এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, বিয়ে নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। কারণ বিয়েটা না হলে আমি অন্বেষাকে পেতাম না। আমার পুরো জীবনটাই আমার মেয়েকে নিয়ে। ও না থাকলে আমি পাগল হয়ে যেতাম। জীবনে ৪০ বসন্ত পার করেছেন স্বস্তিকা। কিন্তু দেখে বোঝার উপায় নেই। এখনো সমান আবেদনময়ী তিনি। অন্যদিকে গেল সপ্তাহে ২৩-তম বসন্তে পা রেখেছেন স্বস্তিকার মেয়ে অন্বেষা। অন্বেষা বর্তমানে বিদেশে স্নাতকোত্তর করছেন। নব্বই দশকের শেষের দিকে রবীন্দ্রসংগীত শিল্পী সাগর সেনের ছেলে প্রমিত সেনকে বিয়ে করেন স্বস্তিকা। শুরুতে সবকিছু ঠিকঠাকই ছিল। কিন্তু সুর পাল্টে গেল কিছুদিন না যেতেই। সন্তানকে নিয়ে শ্বশুড়বাড়ি ছেড়ে আসেন স্বস্তিকা। টালিউডের পাশাপাশি বলিউডেও এখন তার নাম চর্চায়। সম্প্রতি ‘কলা’ ছবিতে ভূয়সী প্রশংসিত হয়েছে তার অভিনয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
