এফএনএস বিনোদন: পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে গতকাল শুক্রবার ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পায় গ্রামীণ গল্পের এই দুই সিনেমা। এগুলো হলো ‘কথা দিলাম’ ও ‘মন দিয়েছি তারে’। ‘কথা দিলাম’ সিনেমায় প্রথমবার জুটি হয়েছেন সাবরিনা সুলতানা কেয়া ও জামশেদ শামীম। এটি মুক্তি পাচ্ছে ১৩টি প্রেক্ষাগৃহে। নতুন বছরে মুক্তির দিক দিয়ে এটিই হচ্ছে কেয়ার প্রথম সিনেমা। নির্মাতা রকিবুল ইসলাম রাকিব বলেন, ‘একসময় দেশে গ্রামীণ পটভূমির চলচ্চিত্র ছিল বেশ জনপ্রিয়। নব্বইয়ের দশকেও এ ধরনের চলচ্চিত্রের প্রতি দর্শকের বেশ আগ্রহ দেখা গেছে। বর্তমানে এ ধরনের সিনেমা তেমন নির্মিত হচ্ছে না। তাই নতুন জুটি নিয়ে সিনেমাটি নির্মাণ করেছি। আশা করছি, সবার ভালো লাগবে। অন্যদিকে রোমান্টিক গল্প ‘মন দিয়েছি তারে’ সিনেমাটি মুক্তি পাচ্ছে ১৫টি প্রেক্ষাগৃহে। এটি পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান বাবু। অভিনয়ে অমৃতা খান ও আসিফ ইমরোজ। নির্মাতা বলেন, ‘দর্শক যে ধরনের গল্পের সিনেমা পছন্দ করেন, এটি তেমনই। আশা করছি, দর্শক সিনেমাটি দেখে নির্মল আনন্দ পাবেন।’
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
