এফএনএস স্পোর্টস: বর্ষসেরা কোচের পুরস্কারের জন্য বৃহস্পতিবার তিনজনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফিফা। তালিকায় রয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি। তাঁর সঙ্গে রয়েছেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি ও ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। গত বছর কাতার বিশ্বকাপে স্কালোনির অধীনেই শিরোপা জিতে আর্জেন্টিনা। তাই এই পুরস্কার পাওয়ার দৌঁড়ে নিশ্চিতভাবে এগিয়ে আছেন তিনি। ২০২১ সালের ৮ আগস্ট থেকে ২০২২ সালের ১৮ ডিসেম্বর- এই সময়ের পারফরম্যান্স বিবেচনা করে এই পুরস্কার দেওয়া হবে। এই সময়কালে শুধুমাত্র একটি ম্যাচেই হেরেছে আর্জেন্টিনা দল। রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা শিরোপা জেতানোয় বর্ষসেরা কোচ দৌঁড়ে ভালোভাবেই আছেন কার্লো আনচেলত্তি। এদিকে ম্যানচেস্টার সিটিকে ইংলিশ প্রিমিয়ার লিগ জিতিয়েছেন গার্দিওলা। তাই বর্ষসেরা কোচ হওয়ার দাবিদার হিসেবে তিনিও আছেন। কে হচ্ছেন বর্ষসেরা কোচ, তা জানা যাবে ২৭ ফ্রেব্রুয়ারি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
