এফএনএস আইটি: ভারতের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ফাস্ট্র্যাকের স্মার্ট অডিও এখন বাংলাদেশে। বাংলাদেশে ফাস্ট্র্যাকের একমাত্র পরিবেশক বা চ্যানেল পার্টনার হলো সেলেক্সট্রা লিমিটেড। কোম্পানিটির হাত ধরেই বাংলাদেশে পা রাখলো ফাস্ট্র্যাক। রাজধানীর বসুন্ধরা সিটির লেভেল ৬-এর বি ব্লকে গেজেট অ্যান্ড গিয়ারের শো রুম এবং সেলেক্সট্রা লাইফস্টাইলের শোরুমে প্রোডাক্টগুলো উন্মোচন করা হয়। উন্মোচন করেন টাইটানের বাংলাদেশ বিজনেস হেড সঞ্জয় ভট্টাচার্য। এ সময় উপস্থিত ছিলেন ফাস্ট্র্যাকের মল্লিকার্জুন পাতিল, সেলেক্সট্রা লাইফস্টাইল শপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত, সেলেক্সট্রা লিমিটেডের ভাইস চেয়ারম্যান রিয়াজুল ইসলাম ও হেড অব সেলস মামুন খান। অতিথি ছিলেন সংগীত শিল্পী রাফে আল হাসান রাফা, টেক থিয়েটারের শাহনাজ আকতার, এটিসির আশিকুর রহমান তুষার এবং টিটিপির ওয়াহিদুর রহমান। সঞ্জয় ভট্টাচার্য বলেন, ‘গ্রাহক যাতে বেস্ট প্রাইসে বেস্ট প্রোডাক্ট পান। আমরা বাংলাদেশে এসেছি গ্রাহকের পছন্দ জানতে। এরপর সেই পছন্দ অনুযায়ী পণ্য আসবে। ফাস্ট্র্যাকের বিভিন্ন পণ্য পর্যায়ক্রমে বাংলাদেশে আসবে। রোজার আগেই তা দেখা যাবে। যাত্রা শুরু হলো স্মার্ট অডিও পণ্য দিয়ে।’ সাকিব আরাফাত বলেন, ‘এখন থেকে ফাস্ট্র্যাক ব্র্যান্ডের অডিও আইটেমগুলো আমাদের অনলাইন এবং অফলাইনে সব সময় পাওয়া যাবে। ফাস্ট্র্যাক তরুণদের কাছে সবচেয়ে জনপ্রিয়। টাইটানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি।’ সেলেক্সট্রার পক্ষ থেকে জানানো হয়, পণ্যগুলোর বাজারমূল্য হবে ২ থেকে ৯ হাজার টাকার মধ্যে। দেশের বিভিন্ন অনলাইন এবং অফলাইন রিটেইল শপে পাওয়া যাবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
