নিজস্ব প্রতিনিধি : জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি মোবারক হোসেন বাবুর দ্রুত আরোগ্য কামনায় গতকাল জেলা বিএনপির খেয়াঘাট রোডস্থ অস্থায়ী কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সদর থানা যুবদল এ মাহফিলের আয়োজন করে। এতে জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাষ্টার, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু, সদর থানা বিএনপির সাবেক সাধারন সম্পাদক রেহানুল ইসলাম বুলাল, জেলা যুবদলের সাবেক সভাপতি মোসাব্বির হোসেন সনজু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আরিফ চৌধুরী, জেলা যুবদলের আহবায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানাসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মাহফিলে শরিক হন। সদর থানা যুবদলের আহবায়ক ফারুক হোসেন সুজনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য দেন সদর থানা যুবদলের সদস সচিব মিরাজুল ইসলাম মিরাজ। উল্লেখ্য, যুবদল নেতা মোবারক হোসেন বাবু বর্তমানে লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে মারাত্মকভাবে অসুস্থ রয়েছেন। বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পরে এখন সে ঢাকাতে বাসায় চিকিৎসারত আছেন। চিকিৎসকেরা জানান, তার অবস্থা শংকামুক্ত নয়। যুবদল নেতা বাবুর দ্রুত আরোগ্য কামনায় কয়েকদিন বিভিন্ন মসজিদে তার আত্মীয় ও শুভানুধ্যায়ীদের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাবু শহরের গোবিন্দা মহল্লার মরহুম খন্দকার মোশারফ হোসেনের ছোটো ছেলে। তার ভাইয়েরা রাজন, পিটার ও শিপন তাদের ছোটো ভাই যুবদল নেতা বাবুর জন্য সকল পরিচিতজন ও শুভাকাংখিদের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
