স্টাফ রিপোর্টার : পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. মুহাম্মদ মহিউদ্দিনের ১ম এবং প্রেসক্লাবের অন্যতম সদস্য বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষাবিদ অধ্যক্ষ আমিরুল ইসলামের ১৪ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার দুপুরে শহরের আব্দুল হামিদ রোডের আখতারুজ্জামান টাওয়ারের ৫ম তলায় মিডিয়া সেন্টারে প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি কামাল সিদ্দিকী‘র সঞ্চালনায় এবং সাবেক সিনিয়র সহ-সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে স্মরণ সভায় স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন। স্মরণ সভায় অতিথি থেকে বক্তব্য দেন সরকারী এডওয়ার্ড কলেজের সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক শহীদ মোঃ ইব্রাহিম, সরকারী মহিলা কলেজের সহযোগী অধ্যাপক কথা সাহিত্যিক আখতার জামান, প্রেসক্লাবের জ্যেষ্ঠ সদস্য দৈনিক চাঁদনী বাজার পত্রিকার ব্যুরো পরিচালক এইচ, কে, এম আবু বকর সিদ্দিক, প্রয়াত মহিউদ্দিনের সহধর্মীনি নওরোজ আরা বেগম, প্রয়াত আমিরুল ইসলামের ছেলে সিটি কলেজের অধ্যক্ষ সুজন মাহমুদ ও কন্যা লিমন আমীর। বক্তারা বলেন, প্রয়াত মহিউদ্দিন ও আমিরুল ইসলাম ছিলেন সৎ, নির্ভেজাল ভদ্রলোক। তাদের শিক্ষকতা ও আইন পেশা এবং সাংবাদিকতার জীবণ ছিলো সততাতে ভরপুর। প্রয়াত এই দু‘জন ব্যক্তি হতে পারে আগামী প্রজন্মের জন্য উদাহরণ, অনুসরণ, অনুকরণীয়। সভার শুরুতে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
